বিনোদন ডেস্ক : সালমান খান এর আগে দু’বার বড় পরদায় গান গেয়েছেন। কোনওটা তার অভিনীত ছবি। কোনওটা প্রযোজিত। এবার বন্ধু রণদীপ হুডার ছবিতে গান গাইবেন সালমান।
রণদীপের সঙ্গে সেই ‘কিক্’এর সময় থেকেই সালমানের বন্ধুত্ব। তাই রণদীপের ‘লাল রং’ ছবিতে গানের অনুরোধ ফেলতে পারেননি নায়ক। দু’জনের বন্ধুত্ব এতটাই গাঢ়, যে সলমন ‘সুলতান’ ছবির একটি চরিত্রের জন্য রণদীপের নাম সুপারিশ করেছিলেন।
অন্যদিকে সলমনের সঙ্গে কবীর খানের বন্ধুত্বও কম পোক্ত নয়। চুক্তি অনুযায়ী, কবীরের পরিচালিত তিনটে ছবিতে সালমান অভিনয় করবেন। তার মধ্যে ‘এক থা টাইগার’ আর ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পেয়ে গিয়েছে।
এবার অপেক্ষা তৃতীয় ছবির। সেই ছবির গল্পও নাকি তৈরি। সালমানের পছন্দও হয়েছে চিত্রনাট্য। ছবির শ্যুটিং কবে শুরু হবে ঠিক না হলেও, আগামী বছরের ঈদে মুক্তির দিন নির্ধারিত হয়ে গিয়েছে।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন