বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৯:১০:৩২

হিন্দি ছবিতে কুং ফু মাস্টার জ্যাকি চ্যান

হিন্দি ছবিতে কুং ফু মাস্টার জ্যাকি চ্যান

বিনোদন ডেস্ক : বর্তমান বিশ্বে কং ফুতে জ্যাকি চ্যানকেই মাস্টার বলা যায়। তার ছবি মানেই বিশ্বব্যাপী সিনেপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বিনোদনের সম্পূর্ণ খোরাক।

জ্যাকি চ্যানের ছবি মানেই দারুণ সব কুং ফু মারামারি, অ্যাকশ আর দম ফাটানো সব কমেডি। যা সচরাচর অন্যসব ছবিতে পাওয়া যায় না। তাই তার ছবির জন্য স্বতন্ত্র একশ্রেণীর দর্শক রয়েছে। যারা তার ছবির জন্য অধির আগ্রহে থাকেন।

তার সেই দর্শকদের জন্য সুখব হচ্ছে, জ্যাকি চ্যান এবার হিন্দি ছবিতে অভিনয় করছেন। শুধু অভিনয়! আরে না, এখানে তাকে পাওয়া যাবে একেবারেই আলাদা রূপে। কুং ফু তো আছেই। এবার তাকে দারুণ দারুণ ইন্ডিয়ান নাচ আর গানের সাথেও পাওয়া যাবে বলিউড হিরোদের মতো করেই।

যদিও এর আগে বলিউড অভেনেতা-অভিনেত্রীর সঙ্গে ছবি করেছেন জ্যাকি। কিন্তু, সেগুলোর কোনওটাই হিন্দি ছবি ছিল না। সে হিসেবে এবারই প্রথম হিন্দিতে ছবিতে তিনি অভিনয় করছেন। আর সেই কারণে এখন তিনি রাজস্থানে।

ফারহা খানের নির্দেশে চুটিয়ে নাচছেন জ্যাকি চ্যান! ‘কুং ফু যোগা’ ছবির শ্যুটিংয়ের জন্য অনেকদিন ধরেই ভারতে রয়েছেন জ্যাকি। জোধপুরের নানা জায়গায় তিনি শ্যুটিং করছেন। ফারহা এই ছবির কোরিওগ্রাফার। ‘কুং ফু যোগা’তে রয়েছেন সোনু সুদ’ও। সোশ্যাল নেটওয়ার্কে জ্যাকির নাচের ছবি দিয়েছেন ফারহা। যেখানে তিনি মজা করে লিখেছেন, ‘জ্যাকির নাম বদলে জ্যাকি জ্যাকসনও করে দেওয়া যেতে পারে’!
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে