বিনোদন ডেস্ক : ভারতের বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত বরাবরই সংবাদ মাধ্যমে আলোচনায় থাকেন। তিনি আলোচনায় থাকতেও পছন্দ করেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন একদম ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে।
সম্প্রতি আত্মহত্যা করেছে ভারতের ‘বালিকা বধূ’খ্যাত আলোচিত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। আর এই আত্মহত্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাখি। আর সেখানেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে দাবী তুলেছেন ভারতে সিলিং ফ্যান নিষিদ্ধ করার।
রাখি সাংবাদিক সম্মেলন থেকে দাবী জানিয়েছেন, বালিকা বধূ প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় সিলিং ফ্যানে সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। তাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এই সিলিং ফ্যান ব্যান করে দিন।
সাংবাদিক সম্মেলনে রাখি বলেন, ঘর থেকে এই সিলিং ফ্যানের এবার বিদায় নেওয়া উচিত। আমাদের বাড়ির মেয়ে-বউরা এই সিলিং ফ্যানে ঝুলেই আত্মহত্যা করেন। দেশের মানুষকে অনুরোধ যদি বাড়ির মেয়েদের প্রতি মায়া থাকে তা হলে ঘর থেকে সিলিং ফ্যান বিদায় দিন। তার পরিবর্তে টেবিল ফ্যান কিংবা এসি ব্যবহার করুন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল মুম্বইয়ে আত্মঘাতী হন বালিকা বধূ প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বয়ফ্রেন্ড রাহুল রাজের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই আত্মঘাতী হয়েছেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে সম্প্রতি রাহুল প্রত্যুষার কাছ থেকে সরে গিয়ে অন্য কারও সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। রাহুলের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করে দেওয়ার পরও রাহুল ওই কাণ্ড করায় মানসিক ভাবে ভেঙে পড়েন প্রত্যুষা। তাতেই তিনি আত্মঘাতী হন।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন