বিনোদন ডেস্ক : অবশেষে নিশ্চিত হওয়া গলো মোনিলাসার অভিনয়ে ফেরার বিষয়টি। তিনি মোশারফ করিমের সাথে পর্দায় ফিরবেন বলে জানা গেছে। সাগর জাহানের রচনা ও পরিচালনায় একটি ঈদের নাটকে কাজ করার মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন তিনি।
দীর্ঘ তিন বছর পর আগামী ১৬ এপ্রিল থেকে মোনালিসা আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন। এ নিয়ে তার মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। এরমধ্য দিয়ে তিনি আবারও নিয়মিত হতে চান অভিনয়ে।
মোনালিসা জানিয়েছেন, দেশের বাইরে থাকাকালীন দেশকে যেমন প্রতিটি মুহূর্তে মিস করেছি ঠিক তেমনি আমার নিজের আঙিনা অর্থাৎ অভিনয় এবং মডেলিংও খুউব মিস করেছি।
তিনি বলেন, দেশে ফিরেছি, নিজের মাটিতে ফিরেছি, মায়ের কোলে ফিরেছি- কী যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। আরও ভালোলাগার বিষয় হচ্ছে যে, দীর্ঘদিন যাদের সঙ্গে কাজ করেছি আমার সেসব প্রিয় সহকর্মী, কলাকুশলীদের সঙ্গে দেখা হবে সেটাও আমার জন্য আনন্দের। সবাই আমার জন্য দোয়া করবেন।
মোনালিসা আরও জানান ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনেও কাজ করবেন তিনি। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। নাটকে কাজ করার ব্যাপারে তিনি জানান, খুব বেছে বেছেই কাজ করবেন। টানা কাজ করার আগ্রহ নেই তার।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন