বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৩:২৩:৪৪

গভীর রাতে বিরাটের সাথে আনুশকার মুলাকাত!

গভীর রাতে বিরাটের সাথে আনুশকার মুলাকাত!

বিনোদন ডেস্ক : বিরাট কোহলিকে বলা হয়ে থাকে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ। আর আনুশকা শর্মা বলিউড তারকা অভিনেত্রী। এই দু’জন বেশ চুটিয়েই প্রেম করেছেন। সেও প্রকাশ্যেই। তবে কিছুদিন আগে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপরই শুরু হয় তাদের সম্পর্ক নিয়ে নানা গসিপ ও নাটক।

এদিকে ব্রেকআপের গুঞ্জনের মধ্যেই গতকাল বুধবার মধ্যরাতে হঠাৎ মুম্বাইয়ের এক অভিজাত রেস্টুরেন্টে ডিনার করতে দেখা গেল তাদের। যা দেখে নিন্দুকের চোখ কপালে!

তাহলে কি তাদের মধ্যে ব্রেকআপ হয়নি? আগের মতই প্রেম করছেন তারা। ক’দিন ধরে আনুশকা-বিরাটের ব্রেকাপের কথা শোনা গেলেও গতকাল রাতে ব্রেকাপের গুঞ্জনটি ভুল প্রমান হয় যখন বিরাট-আনুশকাকে মুম্বাইয়ের এক অভিজাত রেস্টুরেন্টে দেখা যায়। সেখানে মধ্যরাতের ডিনারে শরিক হয়েছিলেন তারা।

এসময় একসঙ্গেই মুম্বাইয়ের আপস্কেল বান্দ্রার অভিজাত রেস্টুরেন্টে একসঙ্গেই প্রবেশ করতে দেখা গেছে তাদের। কালো গাউন পরে এসময় বিরাটের পিছু পিছু ঢুকতে দেখা গেছে আনুশকাকে।

সম্প্রতি টি-২০ বিশ্বকাপে নিজের দেশ ভারত সেমি-ফাইনালে হেরে গেলেও টুর্নামেন্টের সেরা খেলোয়ার হয়েছেন বিরাট কোহলি। সবচেয়ে বেশি রান করে তিনি জিতে নিয়েছেন সেরার পুরষ্কার। তাহলে কি এই আনন্দ ভাগাভাগি করতেই প্রেমিকা আনুশকাকে স্পেশাল ডিনারের নিমন্ত্রণ জানিয়েছিলেন তিনি? আর তাই কি আনুশকাও প্রেমিকের ডাকে সারা দিয়ে গভীর রাতেই চলে এসেছিলেন?

বর্তমানে সুপারস্টার অভিনেতা সালমান খানের বিপরীতে ‘সুলতান’ সিনেমায় শুটিং নিয়ে দুর্দান্ত ব্যস্ত আছেন আনুশকা। ছবিতে সালমানের মত তাকেও একজন কুস্তিগীর রূপে দেখা যাবে।  
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে