বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৪:১১:০৯

বিষধর সাপের কামড় খেয়েও নাচ, মঞ্চেই মারা গেলেন তারকা

বিষধর সাপের কামড় খেয়েও নাচ, মঞ্চেই মারা গেলেন তারকা

বিনোদন ডেস্ক : নাচতে নাচতে গোখরা সাপের কামড়।  কিন্তু এরপরও প্রায় পঁয়তাল্লিশ মিনিট মঞ্চে পারফর্ম করলেন পপ তারকা।  অবশেষে মঞ্চেই লুটিয়ে পড়ে মৃত্যু হলো ২৯ বছর বয়সী ইর্মা বুলর।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার কারাওয়াং নামের একটি গ্রামে।
একটি ভিডিওতে রেকর্ড করে রাখা হয়েছে ঘটনাটি।  ২৯ বছরের ইর্মা বুল মঞ্চে পারফর্ম করার সময় বিষধর সাপ তার পায়ে কামড় বসিয়ে দেয়।

তারকার পায়ের ওপরের অংশে কামড় বসিয়েছিল ওই সাপটি।  সাপটিকে যতক্ষণে সরানো হয়েছে তত্ক্ষণে বিষ ছড়িয়ে পড়েছে তারকার রক্তে।

তবে এ শিল্পী এর আগেও তার পারফর্ম্যান্সের সময় সাপ ব্যবহার করেছেন বলে জানা গেছে।  এ ঘটনার পরও শিল্পী ৪৫ মিনিট মঞ্চে পারফর্ম করেন। কিন্তু এরপরই তার বমি শুরু হয়।

তখন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  তবে সাপটি সেখানে কীভাবে এলো, তা জানা যায়নি।
কিং কোবরা ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ চীনে পাওয়া যায়।
এরা দৈর্ঘ্যে প্রায় ১৮ ফুট লম্বা হয়ে থাকে।
৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে