বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মামা হয়েছেন বলিউড ভাইজান সালমান খান। আর তাই আনন্দটা একটু বেশিই তার। বেশ উচ্ছ্বসিত মামা ভাগিনাকে কোলে নিয়ে একের পর এক নতুন ছবি ট্যুইটারে পোষ্ট করেই চলেছেন।
এদিকে ভাগিনা আহিলকে নিয়ে ৫ এপ্রিল বাসায় ফিরে এসেছেন সালমানের বোন অর্পিতা। তাই এদিন বেশ ব্যস্ত সময় পার করেছেন খান পরিবারের সদস্যরা।
এদিকে আহিলের দেখভাল করার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে একজন পরিচারিকা। মামা সালমান খান স্বয়ং রয়েছেন সে দ্বায়িত্বে। ভাগিনার জন্য সঠিক পরিচারিকা খুঁজতে ইন্টারভিউয়েরও আয়োজন করা হয়েছে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।
সালমানের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘প্রায় ২৫ জন মহিলা ইন্টারভিউ দিতে এসেছিলেন। সালমানসহ পরিবারের সকল সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বর্তমানে খান পরিবারের নয়নের মণি আহিল। তার জন্য সবচেয়ে ভালো ব্যক্তিকেই নির্বাচন করতে চান তারা। পরিচারিকা নির্ধারণের ক্ষেত্রে সবকিছু তদারকিও করছেন সালমান।’
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন