বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৫:০৭:২০

লন্ডনে আটক বলিউড খিলাড়ি অক্ষয় কুমার!

লন্ডনে আটক বলিউড খিলাড়ি অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক : লন্ডনের হিথরো বিমানবন্দরে বলিউড ভিলাড়ি অক্ষয় কুমারকে আটক করা হয়েছে। বৈধ ভিসা না থাকার জন্য তাকে আটক করা হয়েছে বলে— একটি বিশেষ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

অপর দিকে যে ছবির শ্যুটিংয়ের জন্য অক্ষয় লন্ডনে গিয়েছেন সেই ‘রুস্তম’ ছবির প্রোডাকশন হাউসের এক প্রতিনিধি এ খবরটি মিথ্যা বলে দাবী করেছেন।

মুম্বাইয়ের একটি জনপ্রিয় দৈনিকের দাবি, বিমানবন্দরে দেড় ঘণ্টা আটক ছিলেন অক্ষয়। ওদিকে প্রোডাকশন হাউসের প্রতিনিধি জানিয়েছেন, এই খবর একেবারেই ভিত্তিহীন কারণ বৈধ ভিসা ছাড়া কেউ কখনও বিদেশে পাড়ি দিতে পারে না।  

শোনা গিয়েছে, গন্ডগোলের সূত্রপাত অক্ষয় কুমারের কানাডিয়ান সিটিজেনশিপ নিয়ে। নিয়মমতো এই সিটিজেনশিপ যাদের থাকে, তারা টুরিস্ট ভিসা নিয়ে লন্ডনে প্রবেশ করতে পারেন। ওদিকে অক্ষয় যেহেতু শ্যুটিংয়ের জন্য এসেছেন তাই তার একটি ভিসা স্ট্যাম্প দরকার ছিল।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে