বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৫:২৬:১৬

ইউটিউব থেকে পুরস্কার পেলেন বাংলাদেশি সালমান

 ইউটিউব থেকে পুরস্কার পেলেন বাংলাদেশি সালমান

বিনোদন ডেস্ক : বিশ্বের শীর্ষ ভিডিও ওয়েবসাইট ইউটিউব থেকে বিশেষ পুরস্কার পেলেন বাংলাদেশের অভিনয়শিল্পী-মডেল সালমান আল মুক্তাদির।
ইউটিউবে তার চ্যানেল ‘সালমান দ্য ব্রাউন ফিশ’-এর সাবস্ক্রিপশন এক লাখ পেরিয়েছে।  তার স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেলেন এই অভিনয়শিল্পী।

৭ এপ্রিল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনির সান স্টুডিওতে ইউটিউব আয়োজিতি এক সম্মেলনে সালমানের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’ দিয়ে তাকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার পেয়ে সালমান আল তার ফেসবুক পেজে লিখেন, ‌'এ পুরস্কার  বাংলাদেশিদের জন্য।'

‘ইউটিউবার সালমান’ নামে পরিচিত এ তরুণ নিয়মিত তিনি এবং তার বন্ধুদের নিয়ে নানা বিষয়ের ভিডিও আপ করেন।  মডেল সালমানকে নিয়মিত নাটক, বিজ্ঞাপনেও পাওয়া যায়।
৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে