বিনোদন ডেস্ক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে সালমান খানের ভাই আরবাজ খান ও মালাইকা অরোর। এই সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করেছিলেন সালমান। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়।
তবে এবার শোনা যাচ্ছে আনুশকা ও বিরাটের সম্পর্ক টিকিয়ে রাখতে মূল ভূমিকা রাখছেন এই ভাইজান! আর তাই প্রশ্ন উঠেছে, নিজের ঘর ঠিক রাখতে পারেননি যিনি, তিনি কি করে অন্যের ঘর জুড়বেন?
এদিকে বুধবারই বিরাট কোহলি-অনুষ্কা শর্মা বান্দ্রার এক ক্লাবে গিয়েছিলেন নৈশভোজে। তারপর আর এক সূত্রের পক্ষ থেকে জানা গিয়েছে ক্লাব থেকে বেরিয়ে দুজনে সোজা চলে গিয়েছিলেন অানুশকার ‘সুলতান’ ছবির সহ-অভিনেতা সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।
আমরা সকলেই জানি, সালমান কিউপিড-এর ভূমিকা ভালই পালন করেন। এর আগে তিনি ভাই আরবাজ খান-মালাইকা আরোরা খানের ভেঙে যাওয়া সম্পর্ককে জুড়তে চেষ্টা করেছিলেন। যদিও ব্যর্থ হয়েছেন। এবার হয়তো আনুশকা-বিরাটের ভুল বোঝাবুঝিটা মেটানোর চেষ্টা করছেন।
তবে অন্য পার্টনারদের ভুল বোঝাবুঝির সমাধান করতে সালমান যেমন তৎপর, তেমনই নিজের ব্যক্তি জীবনেও সালমান তার প্রাক্তনের সঙ্গে প্যাচ-আপের লক্ষ্যে রয়েছেন, তবে সেটা আপাতত রিল লাইফেই সীমাবদ্ধ। খুব শীঘ্রই অন-স্ক্রিনে জুটি বাঁধতে চলেছেন সলমন-সঙ্গীতা বিজলানি।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন