বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৬:৩৫:২১

কারিনাকে নিয়ে সেই কেলেঙ্কারিতে সাইফ আলী খানও

কারিনাকে নিয়ে সেই কেলেঙ্কারিতে সাইফ আলী খানও

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনা নিয়ে। যেখানে বিশ্বের নামি-দামি তারকাসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এবার সেই কেলেঙ্কারিতে নাম উঠেছে বলিউড নবাব সাইফ আলী খান ও তার বেগম কারিনা কাপুর খানের।

সেই সাথে শিল্পপতি বেণুগোপাল ধুতের নামও উঠে এসেছে। তিনি আইপিএল-র নিলামে পুণে ফ্র্যাঞ্চাইজির জন্য দর দিয়েছিল পি-ভিশন স্পোর্টস নামে একটি কনসর্টিয়াম।

অভিযোগ, পি-ভিশন স্পোর্টসের অংশীদার ছিলেন সাইফ আলি খান, করিনা কাপুর, বেণুগোপান ধুতের ২ টি সংস্থা এবং পুণের চোরদিয়া গ্রুপ। পি-ভিশনের ১৫ শতাংশ অংশীদারিত্ব ছিল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একটি সংস্থা অবডুরেট লিমিটেডের। যদিও শেষ পর্যন্ত আইপিএল-র ফ্র্যাঞ্চাইজি কিনতে পারেনি পি-ভিশন।

পি-ভিশন স্পোর্টসে অংশীদারিত্ব থাকার কথা স্বীকার করলেও, অবডুরেট সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন বেণুগোপাল ধুত। চোরদিয়া গ্রুপ অবশ্য পি-ভিশনে অবডুরেটের অংশীদারিত্ব থাকার অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে। এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি সইফ-করিনা।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে