বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৮:৩৫:৫০

রণবীর সিংহকে বাদ দিয়ে আবার কাপুরের সাথে দীপিকার রসায়ন!

রণবীর সিংহকে বাদ দিয়ে আবার কাপুরের সাথে দীপিকার রসায়ন!

বিনোদন ডেস্ক : আবারো একসঙ্গে ছবি করতে চলছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এবার তাদের নাকি খ্যাতিমান পরিচালক করণ জোহরের ছবিতে জুটি হয়ে অভিনয় করতে দেখা যাবে।

কয়েকদিন আগে শোনা গিয়েছিল রণবীর কাপুরের বাড়িতে নাকি মাঝরাতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ব্যাপারটি তাদের সম্পর্কের কথা উসকে দেয়। গুঞ্জন শুরু হয়, তবে কি আবার সম্পর্কে ফিরছেন তারা? কিন্তু গুজন থেকে যায় কয়েক দিন পরেই। জানা যায়, রণবীর আর দীপিকা নাকি আবার একটি ছবিত সই করছেন। সে নিয়ে কথা বলতেই নাকি দীপিকা গিয়েছিলেন রণবীরের বাড়িতে।

তবে রণবীর সিংহকে বাদ দিয়ে দীপিকা কি পারবেন রণবীর কাপুরের সাথে রসায়ন জমাতে? কারণ এর আগেও দেখা গিয়েছে রণবীর কাপুরের সাথে তার ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। কিন্তু সে তুলনায় রণবীর সিংহের সাথে তার সেই ছবি বরাবরই হিট হয়েছে। তাহরে এবার কি ঘটতে চলেছে।

শোনা গেছে, ছবির গল্প নাকি এমনই যে, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি জুটির কথাই প্রথম মনে পড়েছে করণ জোহরের। তাদের নাকি করণ ছবির জন্য প্রস্তাবও পাঠিয়েছেন। তবে দীপিকা বা রণবীর ইতিবাচক জবাব দিয়েছেন কিনা, এখন পর্যন্ত এই বিষয়ে তেমন কিছু জানা যায়নি।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে