বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ১১:২০:৫১

হৃত্বিককে গ্রেপ্তারের আর্জি কঙ্গনার!

হৃত্বিককে গ্রেপ্তারের আর্জি কঙ্গনার!

বিনোদন ডেস্ক : হৃত্বিক-কঙ্গনার লড়াই এবার সত্যিই নোংরা দিকে গড়াচ্ছে। তিনবারের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর আপত্তিকর ছবি-ভিডিয়ো মিডিয়ায় ও বন্ধুমহলে ছড়িয়ে বেড়াচ্ছেন কৃশ স্টার হৃত্বিক রোশন। মুম্বাইয়ের পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে এমনই অভিযোগ জানালেন কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। গোটা ঘটনার তদন্ত করে হৃত্বিককে গ্রেপ্তারের আর্জি জানিয়েছেন তিনি।

পুলিশ কমিশনারকে চিঠিতে কঙ্গনার আইনজীবী লিখেছেন, হৃত্বিকের সঙ্গে সম্পর্ক থাকাকালীন কঙ্গনা তাকে যে ই-মেলগুলি পাঠিয়েছিলেন, সেগুলি অন্যান্যদের সঙ্গে শেয়ার করেছেন হৃত্বিক। তার বিরুদ্ধে FIR না করলেও, চিঠিতে ইঙ্গিত করা হয়েছে, বলিউডের কুইনকে বদনাম করতে হৃত্বিক তার আপত্তিজনক ছবি ও ভিডিয়ো অন্যদের সঙ্গে শেয়ার করে থাকতে পারেন।

গোটা ঘটনার তদন্ত করে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারা অনুযায়ী হৃত্বিককে গ্রেপ্তারের আর্জি জানানো হয়েছে চিঠিতে। বলা হয়েছে, IPC ১৪৯ ও ১৫০ ধারা অনুযায়ী পুলিশের উচিত বিষয়টি তদন্ত করে দেখা।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে