শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০১:১১:৩৪

মঞ্চে গান গাইতে গাইতেই বিষধর সাপের ছোবলে শিল্পীর মৃত্যু!

মঞ্চে গান গাইতে গাইতেই বিষধর সাপের ছোবলে শিল্পীর মৃত্যু!

বিনোদন ডেস্ক : ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। একেই হয়তো বলে নিয়তির খেলা। কাল-কেউটে সাপ কামড়ানোর পরেও ৪৫ মিনিট একটানা পারফর্ম করলেন গায়িকা! তারপর গান গাইতে গাইতে স্টেজেই ঢলে পড়লেন! চলে গেলেন না ফেরার দেশে।

ইর্মা বুল। ২৯ বছর বয়সী পপ গায়িকা। স্টেজ শো করছিলেন। গানের তালে তালে তিনি নাচছিলেনও। তখনই কেউটে সাপ কামড়ায় তাকে। কিন্তু এর জন্য তিনি গান গাওয়া থামিয়ে দেননি। বিষধর ওই সাপ কামড়ানোর পরও ৪৫ মিনিট একইরকম পারফরম্যান্স করেন। তারপর স্টেজের মধ্যেই ঢলে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। গায়িকার আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার ওয়েস্ট জেবায়। ইর্মা বুল একজন জনপ্রিয় ইন্দোনেশিয়ান পপ গায়িকা।
৮ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে