শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৪:৩২:৫৪

‘বালিকা বধূ’ প্রত্যুষা নেই, তাই আত্মহত্যা করলেন এক ফ্যান

‘বালিকা বধূ’ প্রত্যুষা নেই, তাই আত্মহত্যা করলেন এক ফ্যান

বিনোদন ডেস্ক : ‘বালিকা বধূ’ সিরিয়ালের ‘আনন্দী’ যে বহু মানুষের প্রাণের চরিত্র ছিলেন তার একবার প্রমাণ মিললো কিন্তু অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনার মধ্য দিয়ে তা প্রকাশ করলেন এক যুবতী।

সাতদিন আগে মারা গিয়েছেন ‘বালিকা বধূ’ প্রত্যুষা মুখার্জী। আত্মহত্যা না খুন, সেই প্রশ্নচিহ্নে তোলপাড় সারা ভারত। এরই মধ্যে প্রিয় চরিত্র ‘আনন্দী’-র মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে আত্মঘাতী হলেন এক ভক্ত। ছত্তিশগড়ের ২৬ বছরের গৃহবধূ মধুমৃতা মহানন্দ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। তার ২ বছরের একটি ছেলে রয়েছে। শোনা গিয়েছে, ছেলের সামনেই নাকি আত্মঘাতী হন মধুমৃতা।

তবে এই আত্মহত্যা যে প্রত্যুষা মুখার্জীর মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে, অন্য কোনও কারণে নয়, সেই ব্যাখ্যা অবশ্য মৃত মধুর স্বামীর। এই নিয়ে পুলিশও সন্দেহ প্রকাশ করে। মৃত্যুর পিছনে স্বামীর কোনও হাত আছে কি না সেই নিয়ে সংশয় হতে পুলিশ গ্রেফতার করে মধুমৃতার স্বামীকে।

কিন্তু পরে মধুমৃতার বাবা-মায়ের বয়ান শুনে পুলিশ তাকে ছেড়ে দেয়। মধুমৃতা মহানন্দের বাবা-মায়ের বক্তব্য আনন্দী ওরফে প্রত্যুষার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই গভীর ডিপ্রেশনের শিকার হন মধু এবং তার জেরেই এই আত্মহত্যা।

৮ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে