রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৩:৩৫:৪৩

প্রথম আলোর সম্পাদক ফোন করে যা বলেছিলেন কন্ঠশিল্পী আসিফকে

প্রথম আলোর সম্পাদক ফোন করে যা বলেছিলেন কন্ঠশিল্পী আসিফকে

বিনোদন ডেস্ক: এদেশের যুব সমাজের কাছে পরিচিত নাম কন্ঠশিল্পী আসিফ আকবর। ও প্রিয়া তুমি কোথায়, সংসার মানে টেলিভিশনে হুমায়ন স্যারের নাটক, বাঁচবো না মরে যাবো, ওপারে চলে যাবো; এ সমস্ত গান দিয়ে মিডিয়ায় আলোচিত হয়েছেন তিনি। তবে বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যাচ্ছে তাকে।

তবে এবার ভিন্ন ইস্যুতে মুখ খুলেছেন জনপ্রিয় এই কন্ঠশিল্পী। এমটিনিউজের পাঠকদের জন্য আসিফের ভেরিফাইড পেজের পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

দুদিন আগে একটা কার্ড এলো বাসায়, তিনদিন আগে ব্রুনেই থেকে ফিরলাম, এর মধ্যে মুক্তি পেলো সফল ছবি ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ । ব্রুনাই গিয়ে পাশাদের বলেছিলাম, এবার দেশে যাবো গ্যাঞ্জাম না করার শপথ নিয়ে। বয়স হয়েছে, ডিপ্লোম্যাটিক অবস্থানেই থাকবো। গতকাল দুপুরে একটি ফোন এলো, পুরনো প্রেমে মত্ত হলাম নতুন লক্ষ্যে।

সীমান্তে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকস্মিক সফরে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ছিয়াশি বছর পরে ঐতিহাসিক সফরে কিউবা গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যদিও ফিদেল ক্যাষ্ট্রোর সাথে দেখা হয়নি। ইরানের উপর থেকে উঠে গেলো বানিজ্য নিষেধাজ্ঞা।

মাঝে মাঝে আবেগী হয়ে যাই ভীষন, গতকাল দিনটা এমনি ছিলো। এর মধ্যে প্রথম আলো সম্পাদক প্রিয় মতি ভাইয়ের আবেগী ফোন। বললেন এতো রাগ করলে কি হয়? আমার পরিবারের খবর নিলেন বিস্তারিত। আমিও উনার ডায়াবেটিসের খবর নিলাম। সন্ধ্যায় গেলাম ময়ুর সিংহাসন উদ্ধার করতে ঢাকা ক্লাবে প্রথম আলোর গেট টুগেদারে।

আমি ছোটমানুষ, রাডার ঠিক রেখেই আসল কাজ করে যাই। সবাই ভালবেসে বানিয়ে দিল ‘ পাগল’, এটাই আমার টাইটেল। বদলে যাওয়ার নেশাটা এবার পেশা হবে। এই ফাঁকে একটি খুব চেনা পুরানো মুখ, সেই সঙ্গে জামাই আদর। গুটিকতক গনিতবিদ আমাকে দেখে ত্রিশঙ্কু অবস্থানে , তাতে কি !!!! আমিতো আর পেশাদার ঝগড়াটে না ............ !!!!
১০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে