রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৪:৪৯:১১

উচ্ছ্বসিত শাহরুখ খান, কেন?

উচ্ছ্বসিত শাহরুখ খান, কেন?

বিনোদন ডেস্ক : তিনি বাদশা, তাই তার সব কিছুই বাদশাহী। কোথাও কোন কার্পূণতা নেই। আর এ জন্যই হয় তো বাদশা খেতাবটাই তার ললাটে। বলছিলাম বলিউড বাদশা শাহরুখ খানের কথা। তবে তিনি এখনও বলিউড থেকে হলিউডমুখী হননি। কিন্তু তার সহকর্মীদের অনেকেই হলিউডে এন্ট্রি নিয়েছেন। আর তাদের প্রশংসায় রীতিমত উচ্ছ্বসিত বলিউড বাদশা শাহরুখ খান!

সম্প্রতি বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী পাড়ি দিচ্ছেন হলিউডে। অন্তত সাফল্যের সঙ্গে সেখানে কাজও করতে পারছেন। সেইসব বলিউডের হলিউড যাত্রীদের প্রশংসা করেছেন বাদশা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তার সহ-অভিনেতাদের হলিউডে যাত্রাকে তিনি বলিউডের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

বাদশার সহ-অভিনেতাদের মধ্যে ইরফান খানতো এখন নিয়মিত হলিউডের ছবিতে অভিনয় করছেন। আর এবার তার সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী ও বান্ধবীস্থানীয় প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, এটা সত্যিই বলিউডের জন্য অনেক বড় খবর যে হলিউডের মত বিস্তৃত একটি ইন্ডাস্ট্রি কাজ করার সৌভাগ্য অর্জন করেছেন ইরফান, দীপিকা, প্রিয়াঙ্কা এবং ওমপুরি। এরইমধ্যে তাদের কিছু কাজও আমি দেখেছি। বিশেষ করে ইরফান, প্রিয়াঙ্কা এবং দীপিকা তাদের সাম্প্রতিক সময়ের কিছু ছবিও আমাকে দেখিয়েছে। এটা সত্যিই অসাধারণ। তারা সবাই খুব ট্যালেন্ট। এটা আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও বলেছি। আমাদের দেশের সবচেয়ে ভালো অভিনেতা তারাই।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে