রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৫:৫১:৩৫

ক্যান্সর জয়ী ইমরান হাশমির ছেলেকে অমিতাভের চিঠি

ক্যান্সর জয়ী ইমরান হাশমির ছেলেকে অমিতাভের চিঠি

বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার ইমরান হাশমির ৬ বছরের ছেলে অয়ন। তার যখন দুই বছর, তখন তার শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার। দীর্ঘ তিন বছর এই ক্যান্সারের সাথে যুদ্ধ করে জয়ী হোন ইমরান। ছেলে এখন সুস্থ।

এদিকে ইমরান হাশমি ছেলের ক্যান্সার এবং দীর্ঘদিন যুদ্ধ সে সময়কার দুঃসহ স্মৃতি নিয়ে একটি বই লিখেছেন। যার নাম ‘কিস অব লাইফ’। সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন হয়েছে। তবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী ‘ইমরান হাশমির থেকে বড় সুপারস্টার তার ছেলে অয়ন’ এমন মন্তব্য করেন।

এদিকে বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনের কাছ থেকে হঠাতই একটি চিঠি আসে ইমরান হাশমির ছেলে অয়নের নামে। চিঠিটি পাঠিয়েছেন চিঠিটির ওপরের অংশের ছবি টুইটারে পোস্ট করেছেন ইমরান। টুইটারে বিগ বি-কে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

ইমরান হাশমি অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়ে ট্যুটারে লিখেছেন, Thanks @SrBachchan for the note. Ayaan aspires to be Batman. And Batman aspires to be you. U r d original superhero!

অপরদিকে অমিতাভ রিটার্ন ট্যুইটারে লিখেছেন, @emraanhashmi @Thekkapoor Really what a remarkable son .. god bless him and may he remain healthy ever ...

উল্লেখ্য, ক্যান্সারের বিরুদ্ধে ছেলের জীবন যুদ্ধের কথা সম্প্রতি দুমলাটের বাঁধনে প্রকাশ করেছেন ইমরান। অয়ন দীর্ঘ দিন ধরে কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিল। তবে দীর্ঘ চিকিত্সার পর সে এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। এই যুদ্ধ, ছেলের অসুস্থতা নিয়ে একটি বই লিখেছেন ইমরান। বইয়ের নাম কিস অফ লাইফ। এহেন সংগ্রামের জন্য অয়নকে চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে