বিনোদন ডেস্ক : জনপ্রিয় উপস্থাপক মীরাক্কেল’খ্যাত মীর হঠাৎ করেই ঘোষণা দিলেন পাঞ্জা লড়বেন ঢাকার জয়া আহসান ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার অসংখ্য তারকা অভিনেতা অভিনেত্রীদের সামনেই এমন ঘোষণা। কি করবেন জয়া? পিছিয়ে যাবেন? না। ঢাকার মেয়ে বলে কথা। তিনি পিছ পা হওয়ার নয়।
মীরের ওই ঘোষণার পর প্রসেনজিতের মধ্যস্থতায় জয়া আহসান ও ঋতুপর্ণা সেন উপস্থিত কলাকাতা সিনেমার এই সময়ের তারকা অভিনেতা-অভিনেত্রীদের সামনেই পাঞ্জা লড়াইয়ে মেতে উঠলেন! তাহলে সে পাঞ্জা লড়াইতে কে জিতলেন? মজার ব্যাপার হলো পাঞ্জা লড়াইয়ে হারেননি জয়া। আবার জিতেনওনি!
জানা গেছে, প্রতি বছর কলকাতার চলচ্চিত্র শিল্পের শীর্ষ তারকাদের নিয়ে চলচ্চিত্রের ওপর ‘বায়োস্কোপ বাজিমাত’ শিরোনামে বিনোদনমূলক অনুষ্ঠান সাজায় আনন্দবাজার। আজ সে অনুষ্ঠা দেখা যাবে কলকাতার অসংখ্য তারকা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকেও। যেখানে শুধু পাঞ্জা লড়াই নয়, কুইজ, পার্টি আর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল করতে দেখা যাবে তাকে।
কলকাতায় চলচ্চিত্র শিল্পের গুরুত্বপূর্ণ ও মর্যাদাসম্পন্ন একটি অনুষ্ঠান হিসেবে বিবেচিত ‘বায়োস্কোপ বাজিমাত’। এই অনুষ্ঠানকে বলা হয় টালিউডের বাৎসরিক পুনর্মিলনের কুইজ ও পার্টি। আর এতে কুইজ অনুষ্ঠানটিতে এবারই প্রথম অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। গত ১১ মার্চ রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে অনুষ্ঠানটির চিত্রায়ন হলেও ১০ এপ্রিল কালার্স বাংলা চ্যানেলে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
‘বায়োস্কোপ বাজিমাত’-এর এবারের অনুষ্ঠানটিতে প্রতিযোগি হিসেবে জয়া আহসান ছাড়াও প্রখ্যাতদের মধ্যে ছিলেন আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, নির্মাতা সৃজিত মুখার্জি, গায়ক রুপম ইসলাম, অভিনেতা কৌশিক সেন, নির্মাতা কৌশিক গাঙ্গুলী, মিমি, পাওলি দাম,পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, শুভশ্রী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন