রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৯:২১:৩৮

এবার তো আফ্রিদি নেই, তাহলে আইপিএলে কেন আরশির এমন ঘোষণা?

এবার তো আফ্রিদি নেই, তাহলে আইপিএলে কেন আরশির এমন ঘোষণা?

বিনোদন ডেস্ক : আরশি খানকে থামানো যাচ্ছে না। সস্তা প্রচারের লোভে নিজের সৌন্দর্যকে হাতিয়ার করা আরশি এবার নয়া অস্ত্র হাতে নিলেন। নিজেকে আফ্রিদির গার্লফ্রেন্ড দাবি করা আরশি এবারের আইপিএলের সঙ্গেও নতুন খেলায় মেতে উঠলেন। আরশির ঘোষণা, আইপিএল নাইনে মুম্বাই ইন্ডিয়ন্স যতবার জিতবে ততবার তিনি অশালীন অবস্থায় ছবি পোস্ট করবেন সোশ্যাল মিডিয়ায়।

আফ্রিদির সঙ্গে দুবাইয়ের হোটেলে তিনি অনেক রাত কাটিয়েছেন বলে খবরে এসেছিলেন এই বিতর্কিত মডেল। তারপর আফ্রিদিকে নিয়ে একের পর এক বোমা ফাটাতে থাকেন। টি-২০ বিশ্বকাপ চলার সময় তো আরশি দাবি করেছিলেন, তিনি নাকি আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন। পরে অবশ্য সে খবর অস্বীকার করে যান।

টি-২০ বিশ্বকাপে যখন ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে অনুষ্ঠিত হয় ঠিক তখনি আরশি বলেছিলেন, ধোনিরা জিতলে তিনি পেছন দিক থেকে অশালীন অবস্থার ছবি দেবেন, আর আফ্রিদিরা জিতলে সামনে থেকে। এমন ছবি আপলোড করবেন বলেই তিনি মিডিয়ার প্রচারে আসেন। ভারত সেই ম্যাচে জিতেছিল, আরশি কথা রেখেছিলেন। টি২০ বিশ্বকাপে অনেক সস্তা প্রচার পাওয়ার পর আইপিএলেও সেই রেশ বজায় রেখে অশালীন হওয়ার কথা ঘোষণা করলেন বিতর্কিত মডেল আরশি খান।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে