রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ১০:৩৪:৪২

শেষমেশ কোন রণবীরের কাছে ফিরবেন দীপিকা, এই নিয়ে মহা দুশ্চিন্তায়!

শেষমেশ কোন রণবীরের কাছে ফিরবেন দীপিকা, এই নিয়ে মহা দুশ্চিন্তায়!

বিনোদন ডেস্ক : এক রণবীর সিংহকে বলা হয় দীপিকার বর্তমান বয়ফ্রেন্ড। অপরদিকে রণবীর কাপুরকে বলা হয় দীপিকার সাবেক বয়ফ্রেন্ড। কিন্তু, কি এমন ঘটল যে দীপিকা আর রণবীর সিংহের মধ্যে ঢুকে পড়েছেন রণবীর কাপুর। এর জন্যই কী ক্যাটরিনা কাইফ পরিত্যাগ করেছিলেন রণবীর কাপুরকে? এমনি গুঞ্জন এখন বলিউডের সর্বত্রে।

বলিউড এখন অধীর প্রতিক্ষায়। কোন রণবীরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের গাঁটছাড়া বাঁধছে তা জানার জন্য। বেশকিছুদিন ধরেই দুই রণবীরের সঙ্গেই সম্পর্ক রাখতে দেখা যাচ্ছিল দীপিকাকে। রণবীর সিংহের সঙ্গে তার অভিনীত ‘বাজিরাও মস্তানি’ ছবিটি এই মুহূর্তে বলিউডে দীপিকার মুক্তি পাওয়া শেষ ছবি। এর কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের সঙ্গে তার অভিনীত ‘তামাশা’।

এই ছবির শ্যুটিং সেট থেকেই রণবীরের সঙ্গে দীপিকার সম্পর্কটা বেশ ভালমতো জোড়া লাগতে দেখা যাচ্ছিল। এমনকী, হলিউডে ‘ট্রিপল এক্স’ছবির শ্যুটিং সেরে দেশে ফিরে দীপিকা সরাসরি চলে গিয়েছিলেন রণবীর কাপুরের বাড়িতে।

অথচ, বছর খানেক ধরেই রণবীর সিংহের সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়ে ঢাক গুড়গুড় বলিউডে। রণবীর সিংহ তো নানা সময়ে দীপিকাকে তার জীবনের ‘লেডি লাক’ বলে মন্তব্যও করেছেন। দীপিকার হয়ে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনেও ট্রফি নিয়েছেন রণবীর সিংহ। কিন্তু, কী এমন ঘটল যে সাবেক বয়ফ্রেন্ড রণবীর কাপুর না রণবীর সিংহ— কাকে ছেড়ে কার কাছে যাবেন সেই নিয়ে চুল ছেঁড়ার যোগাড় হল দীপিকার?

আসলে দীপিকা এখন এত ব্যস্ত যে দুই রণবীরের জন্য সময় বের করা তার পক্ষে নাকি কঠিন। অথচ, তার কাছে দু’টি ছবির প্রস্তাব এসেছে। দু’টি ছবির একটিতে নায়ক রণবীর কাপুর, অপরটির নায়ক রণবীর সিংহ। যে কোনো একটি ছবি তাকে সই করতে হবে। তাই বর্তমান বয়ফ্রেন্ড রণবীর সিংহ না সাবেক বয়ফ্রেন্ড রণবীর কাপুর— কার সঙ্গে রসায়নে মজবেন— এই নিয়ে সংশয়ে দীপিকা। গোদের উপর বিষ ফোড়া কবীর খানের পরিচালনায় সালমান খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব। সত্যি তো শ্যাম রাখবেন না কুল রাখবেন দীপিকা।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে