বিনোদন ডেস্ক :এই প্রথম জুটি বাঁধছেন রণবীর সিং ও তামান্না ভাটিয়া। রোহিত শেট্টির আগামী ছবিতে দেখা যাবে তাদের। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তারা। বাহুবলীর এই অভিনেত্রীকে সাথে পেয়ে খুবই খুশি অভিনেতা রণবীর সিং।
রণবীরের উৎসাহ, তার চনমনে ভাব, জনপ্রিয়তা এই ছবিকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে আশাবাদী রোহিত। আর সেইসঙ্গে তামিল তারকা তামান্না থাকায় ছবিটি তামিল দর্শকদের কাছেও পৌঁছে যাবে। আশা করা যাচ্ছে দুই পাড়ার দুই তারকার রসায়ন এবার জমবে বেশ। জানা গেছে, একাধিক ভাষায় ছবিটি করা হবে।
তামান্না ভাটিয়ার অভিনয় দক্ষতার কাথা আগে থেকে সবার জানা রয়েছে। তার সাথে যােগ হয়েছেন বলিউডের আরেক সুপারস্টার অভিনেতা রণবীর সিং। এই জুটিকে নিয়ে যেমন আশাবাদি সিনেমাটির পরিচালক তেমনি এই জুটির অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাদের ভক্তরা। তবে দেখা যাক ভক্তদের আশা কতটুকু পুরণ করতে পারেন এই তারকা জুটি।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই