বিনোদন ডেস্ক : তার কণ্ঠ মুগ্ধ করেছে লতা মঙ্গেশকরকে। ইতিমধ্যে তার কণ্ঠের এক টুকরো গান ভাইরাল হয়েছে ইন্টারনেট বিশ্বে। করাচির রাস্তার সেই অটোচালকের জীবনকাহিনীর খোঁজ মিলল অবশেষে। নিউজ ওয়ান নামে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম মোহাম্মদ আসলমের কাহিনি।
শনিবার মোহাম্মদ আসলমের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে শেয়ার করে ফেসবুকে লতাজি লিখেছিলেন, ‘অটো নয় ওনার হাতে মাইক তুলে নেওয়া উচিত’। কিন্তু মোহাম্মদ আসলমের জীবনকাহিনি তো সোজা পথ ধরে চলেনি। পাকিস্তানের টিভিতে রিয়্যালিটি শোয়ে গান গেয়েছেন তিনি। গান গেয়েছেন পাকিস্তানের ফিল্মেও। কিন্তু তার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রোগকে হার মানালেও আর ফিরতে পারেননি গানের জগতে। পরিবারের অন্নসংস্থানের জন্য তখন অটো চালানো শুরু করেন আসলম।
আসলমের আশা তিনি আবার ফিরবেন সুরের জগতে। আর লতাজির নজরে তিনি যখন পড়েছেন, তখন মুম্বাইয়ের বিমান ধরতে হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না তাকে।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন