মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৫:০১:২১

আনুশকার জন্য নতুন যে কাণ্ডটি করলেন বিরাট কোহলি

আনুশকার জন্য নতুন যে কাণ্ডটি করলেন বিরাট কোহলি

বিনোদন ডেস্ক : বিরাট আনুশকার চাপ্টার শেষ! তাদের প্রেম অতিত হচ্ছে। ব্রেকআপ হয়ে গেছে তাদের। এমন কথা বর্তাই শোনা যাচ্ছিল এতদিন। কিন্তু ‘শেষ হয়েও হইল না শেষ’। এটাই বোধহয় বর্তমানে বিরাট-আনুশকার 'লাভ স্টোরি'র ট্যাগ লাইন।

বিরাট-আনুশকা সম্পর্কে ব্রেক-আপের শিলমোহর পড়ে গেছে অনেকদিন। তা সত্ত্বেও রোজ রোজ প্রকাশ পাচ্ছে 'প্যাচ-আপ'এর নতুন নতুন লক্ষণ। দেখা যাচ্ছে গোপনে ডিনার সারতেও। এবার কি তবে আনুশকাকে মেসেজ দেওয়ার জন্য ফোন ছেড়ে টি-শার্টকে বাছলেন বিরাট?

টূইটারে এক ভক্তের প্রোফাইলে দেখা গেল বিরাটের ছবি। ভক্তের সঙ্গে পোজ দিয়েছেন টিম ইন্ডিয়ার হ্যান্ডসাম হাঙ্ক। তবে ছবির আকর্ষণ কেড়ে নিয়েছে বিরাট নয়, বিরাটের টি-শার্টে লেখা একটি মেসেজ। প্

রেমিকার সঙ্গে সুপারম্যান, ওপরে লেখা We Were On A Break. বিরাটের এই লেখা কি শুধুই লেখা? নাকি এই মেসেজ বুকে সাঁটিয়েছেন আনুশকার কাছে পৌঁছে দিতে?
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে