বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৮:১০:৫৬

গুরু অক্ষয়, একার হাতেই লম্পটকে ঘায়েল করলেন তরুণী

 গুরু অক্ষয়, একার হাতেই লম্পটকে ঘায়েল করলেন তরুণী

বিনোদন ডেস্ক: ২০১২-র নির্ভয়া কাণ্ডের পর সারা দেশ যখন বিক্ষোভে উত্তাল, সেই সময় মুম্বইয়ে প্রায় নিঃশব্দে ঘটে যায় আরও একটি ঘটনা। মহিলাদের সেল্ফ ডিফেন্সের ট্রেনিং দিতে একটি সেন্টার খুলে ফেলেন অভিনেতা অক্ষয় কুমার। তাঁকে সঙ্গ দেন বাল ঠাকরের ছোট ছেলে আদিত্য ঠাকরে। সম্পূর্ণ নিখরচায় মহিলাদের সেল্ফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া হয় এখানে। তাঁদের চেষ্টা যে বিফলে যায়নি, তাই এবার প্রমাণ করলেন ১৯ বছরের শ্রেয়া নায়েক।

এই সেন্টারের ছাত্রী শ্রেয়া। বিএমএস-এর ছাত্রী শ্রেয়া দিন কয়েক আগে সন্ধে ৬-৩০ নাগাদ নিজের কাজ সেরে আন্ধেরিতে বাড়ি ফিরছিলেন। ওয়েটারের পোশাকে এক ব্যক্তি তাঁর পিছু নিয়েছে বলে টের পান শ্রেয়া। এক সময় সুযোগ বুঝে শ্রেয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে সে। তিন বছরের প্রশিক্ষণ মুহূর্তে ঝিকিয়ে ওঠে শ্রেয়ার মধ্যে। এক হাতে ওই লোকটাকে ঠেকিয়ে রেখে আরে হাতে নিজের মা-কে ফোন করার চেষ্টা করে। শ্রেয়ার হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে, চুলের মুঠি ধরে তাকে 'হাতুড়ি' ঘা মারে। খালি হাতে মারার এই বিশেষ স্টাইল অক্ষয়ের কাছ থেকেই শিখেছিল সে। এরপরই রণ ভঙ্গ দেয় তাঁর নিগ্রহকারী। হাত জোড় করে তাকে ছেড়ে দেওয়ার কাতর মিনতি করতে থাকে। কলার ধরে টানতে টানতে তাকে হিড় হিড় করে বড় রাস্তায় নিয়ে আসে। সেখানেই অন্য লোকজন গোটা বিষয়টা জেনে পুলিশে খবর দেয়। ১০-১৫ মিনিটের মধ্যে পুলিশ এসে নিয়ে যায় ওই লোকটিকে।

সেল্ফ ডিফেন্সের প্রশিক্ষণই তাঁকে বিপদের সময় সাহায্য করেছে বলে জানিয়েছেন শ্রেয়া নায়েক। তাঁস সেন্টারের ছাত্রীর এই কীর্তিতে খুশি বলিউডের 'খিলাড়ি' অক্ষয়ও। টুইট করে শ্রেয়াকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বর্তমানে লন্ডনে থাকা অক্ষয় ফিরে এসে শ্রেয়াকে পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন।-এই সময়
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে