শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০১:৩০:৫৯

মৌসুমী হামিদ মেয়র নির্বাচিত!

মৌসুমী হামিদ মেয়র নির্বাচিত!

বিনোদন ডেস্ক : শুনে অবাক হয়েছেন! অবাক হতেই হয়! কেননা অভিনেতা-অভিনেত্রীরা অনেক সময় রাজনীতিতে আসে ঠিকই তবে সেটা শেষের দিকে কিন্তু ক্যারিয়ারের শুরুতেই অভিনেত্রী মৌসুমী হামিদ মেয়র নির্বাচিত হয়েছেন।

হ্যাঁ তিনি মেয়র হয়েছেন তবে বাস্তব জীবনে নয়, 'বিবর্তন' নামের একটি টেলিফিল্মে তাকে এমন চরিত্রে দেখতে পাবেন আপনারা। সুযোগ পেলে একজন রক্ষিতাও যে ক্ষমতার যেতে পারে সেটায় তুলে ধরতে চেয়েছেন সকাল আহমেদ রাজু।

এখানে লতিকা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌসুমীকে। তার বিপরীতে কামাল পাশা চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। সকাল আহমেদ রাজুর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।
 
জানা গেছে, টেলিছবিতে মৌসুমী হামিদ কামাল পাশার দেহরক্ষীতা। একটি অন্ধকার পল্লী থেকে কালাম পাশা তাকে তুলে আনেন। এরপর তাকে পড়াশোনাও করান। এর কয়েক বছর কামাল পাশার সাহায্যে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হোন লতিকা (মৌসুমী)। আস্তে আস্তে এলাকায় জনপ্রিয় মুখ হয়ে উঠেন তিনি। এরপর কামাল পাশার বিপরীতে মেয়র পদে নির্বাচন করেও জয়ী হন।

এতে আরও অভিনয় করেছেন, সেলি আহসান, আল-আমিন, কামরুল মুফতী, রাতুল তালুকদার, সবুজ রিয়াল খান, জীবন আহমেদ, লামিয়া আক্তার সাব্বিয়া প্রমুখ।
১৫ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে