শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৪:২৯:১৭

"ফ্যান হওয়াটা একেবারেই সহজ নয়"

বিনোদন ডেস্ক :  বলিউডে প্রায় ২৫ বছরের ক্যারিয়ার শাহরুখ খানের। তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। কিন্তু তিনি নিজে কখনও কারোর ‘ফ্যান’ ছিলেন না। তাঁর আগামী সিনেমা ‘ফ্যান’-এর মুক্তির আগে একথা জানালেন কিং খান। মণীষ শর্মা পরিচালিত এই ছবিতে এক সুপারস্টার ও তাঁর এক অনুরাগী-এই দ্বৈত ভূমিকায় দেখা যাবে শাহরুখকে।

শাহরুখ বলেছেন, তিনি কখনও কারুর ফ্যান ছিলেন না। কারণ, এর জন্য কখনও সময়ই পাননি। তিনি বলেছেন, ‘আমাকে লোকে পছন্দ করেন। কিন্তু আমি কারুর ফ্যান ছিলাম না। ফ্যান হওয়ার আগেই আমি নিজেই তারকা হয়ে গেলাম। ফ্যান হওয়াটা একেবারেই সহজ নয়। এজন্য কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। আমি খুব কম বয়সে কাজ শুরু করেছিলাম। তাই কারুর ফ্যান হওয়ার সময়ই পাইনি’।

আগামী দিনের তারকাদের শাহরুখের পরামর্শ, ‘চাপ না নিতে পারলে তারকা হওয়ার চেষ্টা করবেন না’।

কিং খান বলেছেন, প্রায় আড়াই দশকের কেরিয়ারে তিনি অনেক ওঠা-পড়া দেখেছেন। কিন্তু অভিনেতা হিসেবে তিনি কখনও মুশকিলে পড়েননি। অভিনেতা হিসেবে সর্বদা নিজেকে শুধরাতে হবে।- এবিপি
১৫/৪/২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে