শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ১০:৪৮:২১

এবার একই সাথে ছবি তুললেন দুই শাহরুখ!

এবার একই সাথে ছবি তুললেন দুই শাহরুখ!

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান সত্যিই তিনি তার অভিনয়সহ সব দিক থেকেই একটা বাদশায়ি ভাব আছে। আর তার ভক্ত? সে তো পুরো বিশ্বজুড়েই রয়েছে। আগামী ১৫ এপ্রিল ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত চলতি বছরের আলোচিত সিনেমা ‘ফ্যান’।

এই ছবির প্রচারের জন্য বর্তমানে তিনি অবস্থান করছেন সুদূর যুক্তরাজ্যে। আর সেখানেই লন্ডনে মাদাম তুসোতে রাখা হয়েছে আসন্ন ছবি ‘ফ্যান’-এর গৌরবকে। যে মোমের শাহরুখের সঙ্গে গতকাল দেখা গেল রক্তমাংসের শাহরুখকে।

জানা গেছে, মাদাম তুসোতে অন্যান্য তারকাদের মত আগেই রাখা ছিল শাহরুখের একটি মোমের মূর্তি। যে মূর্তিটি ছিল ফর্মাল শাহরুখের। কিন্তু আসন্ন ছবি ‘ফ্যান’ মুক্তির জন্য শাহরুখ মাদাম তুসোর কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন যাতে করে মাদাম তুসোতে রাখা মূর্তিটিকে ‘ফ্যান’-এর গৌরবের মত করে মেকাপ করা হয়।

সম্প্রতি শাহরুখ ‘ফ্যান’ ছবির প্রচারের জন্য গেছেন লন্ডনে। আর তার আগমন উপলক্ষ্যে তার অনুরোধেই শাহরুখের মোমের মূর্তিটিকে গতকাল গৌরবের আদলে মাদাম তুসোতে রাখা হয়। আর সেই মূর্তির সঙ্গেই পোজ দিতে দেখা গেল শাহরুখকে!

ভক্ত-অনুরাগীদের সমর্থন ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্টার হয়ে উঠতে পারেনি, ভক্তরাই একজন সাধারণ মানুষকে তারকা বানিয়ে দেয়। সেইসব ভক্ত আর এক তারকার গল্প নিয়ে বলিউডে আসছে শাহরুখ খানের ছবি ‘ফ্যান’। ফার্স্টলুক, টিজার, ট্রেলার প্রকাশের পর এবার শুধু ছবি মুক্তির অপেক্ষা। ট্রেলারটি লক্ষ্য করলে দেখা যায়, শাহরুখ ভক্ত এক পাগল ‘ফ্যান’কে। যার পুরো ঘরজুরে লাগানো শাহরুখ অভিনীত বিভিন্ন পোস্টার, ঘরের দেয়াল থেকে শুরু করে বিছানা, চেয়ার, টেবিল আর নিজের কম্পিউটারটিতে পর্যন্ত শাহরুখের ছবি।

ফ্যান’এর অফিশিয়াল পেইজ থেকে প্রমোশনের জন্য বারবার বলা হচ্ছে, তারকা ছাড়া যেমন পৃথিবীতে কোনো ফ্যান নেই, ঠিক তেমনি ফ্যান ছাড়াও কোনো তারকা নেই! ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খান সুপারস্টার চরিত্রে যেমন অভিনয় করছেন, তেমনি গৌরব নামের এক পাগল ভক্তের চরিত্রেও তাকে দেখা যাবে।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে