শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৬:৩১:০৭

শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম, অতঃপর যা ঘটেছিল

শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম, অতঃপর যা ঘটেছিল

বিনোদন ডেস্ক : বলিউডে তারকাদের প্রেম গঞ্জন নতুন কিছু না। কো আর্টিস্টের সাথে প্রেম এও পুরনো। তবে এমন প্রেম পরবর্তীতে অবশ্য আর টিকে না। বাধা হয়ে দাঁড়া পরিবার স্ত্রী বা স্বামী। যেমন শাহরুখ ও প্রিয়াঙ্কার সম্পর্কে বাধা ছিল গৌরী।

বলিউডে বেশ চর্চা ছিল প্রিয়াঙ্কা চোপড়া ও শাহরুখ খানের সম্পর্ক। গুঞ্জন ছিল শাহরুখের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করেছেন প্রিয়াঙ্কা। এখনও এমন খবর বলিউডে চর্চিত আছে। তবে তাদের সম্পর্কের কথা খুবই গোপন ছিল।

শেষ পর্যন্ত অবশ্য গোপন কথা আর গোপন থাকেনি। তাদের সম্পর্কের কথা এক কান দুই কান করতে করতে প্রকাশ্যে চলে আসে। শোনা গিয়েছিল, তাদের সম্পর্কে কথা সামনে আসে ডন টুু-এর পর।

শোনা যায়, গৌরি খানও নাকি জানতেন শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্কের কথা। তাই তো শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কাকে ছবি করতে দেন না গৌরী। ‘ডন টু’-এর পর শাহরুখ-প্রিয়াঙ্কার আর কোনো ছবিই বাজারে আসেনি।

এমনকী, শোনা যাচ্ছে, ‘ডন থ্রি’-তেও নাকি থাকছেন না প্রিয়াঙ্কা। খবরটি যখন সামনে আসে, তখন নাকি করণ জোহর গৌরী খানের পক্ষ নিয়েছিলেন। তাই শাহরুখ-প্রিয়াঙ্কাকে এক ছবিতে সই করানোর কথা নাকি ভাবছেন না তিনিও।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে