বিনোদন ডেস্ক : ‘দ্য জঙ্গল বুক’ হলিউডের প্রথম সিনেমা, যা ইউরোপ-আমেরিকায় মুক্তির আগে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। গত ৮ এপ্রিল ছবিটি মুক্তি পায়। মুক্তির ৮ দিনেই ভারতের বক্স অফিসে ছবিটি উঠিয়ে নিল ৮০ কোটি রুপি!
ভারতের প্রেক্ষাগৃহে কোনো হলিউড সিনেমার মস্ত রেকর্ড! বক্স অফিসের ইতিহাস বলে, এর আগে শুধু মুক্তি পাওয়া পল ওয়াকার ও ভিন ডিজেলে সিনেমা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭’-এর রেকর্ড!
জঙ্গল বুক মুক্তির চারদিনেই পঞ্চাশ কোটি রুপি আয় করে। মুক্তির চারদিনে এমন সাফল্যের পর গত চারদিনেও দাপট দেখিয়েছে বলিউডের প্রেক্ষাগৃহে। ৫ম, ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম দিনে ছবিটি যথাক্রমে আয় করেছে ৬.৯৮ কোটি, ৭.৯ কোটি, ১০.৯ কোটি এবং ৮ কোটি রুপি।
সব মিলিয়ে মুক্তির ৮দিনে ‘জঙ্গল বুক’ আয় করেছে প্রায় ৮৩ কোটি রুপি! হলিউডের কোনো সিনেমা হিসেবে ভারতের প্রেক্ষাপটে ইতিহাস গড়তে যাচ্ছে ‘জঙ্গল বুক’!
চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের বক্স অফিসে প্রথম সপ্তাহে আয় করা ছবিগুলোর মধ্যে ‘জঙ্গল বুক’-এর স্থান দ্বিতীয়!
বুধবারে বলিউডের বক্স অফিসে মন্দাভাব চললেও গত সপ্তাহের বুধবারটি ছিল ‘জঙ্গল বুক’-এর দখলে। গত বুধবারে বলিউডের প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি আয় করার রেকর্ডটি দখলে নেয় ‘জঙ্গল বুক’।
‘জঙ্গল বুক’ মুক্তি পেয়েছে মাত্র ৮দিন হলো। এরই মধ্যে ভারতের ইতিহাসে আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল ছবিটি। এর আগে শুধু গেল বছরে বিশ্বের সবচেয়ে বাণিজ্যিক সিনেমা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর নাম।
হলিউডের কোনো সিনেমা হলিউডে মুক্তির আগেই প্রথমবারের মত মুক্তি দেয়া হয় ভারতের প্রেক্ষাগৃহে। ভারতে মুক্তির প্রথমদিনেই ছবিটি আয় করে নেয় ১০.০৯ কোটি রুপি, যা ভারতীয় সুপারস্টারদের অভিনীত যেকোনো সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়।
ভারতীয় কিশোর নীল শেঠি অভিনীত ছবিটি মুক্তির ৮দিনে আয় করেছে ৫৪ কোটি রুপি। এমন সাফল্য সাধারণত বলিউডের সুপারস্টার অভিনীত কোনো তারকার সিনেমার ক্ষেত্রেও দেখা যায়নি। এমন সাফল্যে অভিভূত গোটা ‘জঙ্গল বুক’-এর সংশ্লিষ্ঠরা।
ছবিটি চলতি বছরে মুক্তির প্রথমদিনে বলিউডে সবচেয়ে বেশি আয় করা ছবি হিসেবে তৃতীয় স্থান দখল করেছে। প্রথম ও দ্বিতীয়স্থানে আছে যথাক্রমে গতকাল মুক্তি পাওয়া কিং খানের ছবি ফ্যান এবং অক্ষয় কুমার অভিনীত ছবি ‘এয়ারলিফট’।
বিশ্ব সিনেমার দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘দ্য জঙ্গল বুক’ সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন জন ফেব্রুয়া। অজগর কায়ের চরিত্রে গলা দিয়েছেন স্কারলেট জনসন। আছেন বেন কিংস্লে (বাঘিরা), ইদ্রিশ এলবা (শের খান), বিল মুরে (ভালু)।
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম