রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০৯:৩৫:৩৩

বিপাশার বিয়েতে দাওয়াত পাচ্ছেন না যারা

 বিপাশার বিয়েতে দাওয়াত পাচ্ছেন না যারা

বিনোদন ডেস্ক : ৩০ এপ্রিল বিপাশা বসু ও করণ সিং গ্রোভার বিয়ে।  বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে।  বিপাশার বিয়েতে থাকছেন নামিদামি অভিনেতা-অভিনেত্রীরা।
 
কিন্তু থাকছেন না অনেকেই।  বিপাশার সাবেক প্রেমিকরা এ বিয়েতে থাকছেন না বলেই জানা গেছে।  

বলা ভালো, তাদের আমন্ত্রণই জানানো হচ্ছে না।  তাদের মধ্যে রয়েছেন মিলিন্দ সোমান, হরমন বাওয়েজা, জন আব্রাহাম ও দিনো মরিয়া।

এদিকে সাবেক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের যাবতীয় আনুষ্ঠানিকতা চুকিয়েছেন অভিনেতা করণ সিং গ্রোভার।  এতে প্রেমিকা বিপাশা বাসুকে ঘরনী করতে কোনো বাধা নেই তার।  

জি মিডিয়া ব্যুরো বলছে, শুরুতে বিপাশাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি ছিলেন না করণের মা।  তবে ছেলের খুশির কথা ভেবে রাজি হয়েছেন।  

মিসমালিনি ডটকম বলছে, ৩০ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন বিপাশা এবং করণ। মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে তাদের বিয়ের অনুষ্ঠান।  বলা হচ্ছে, বিয়ের প্রস্তুতি ভালোভাবে নেয়ার জন্যই এক মাস সময় হাতে রেখেছেন তারা।

২০১৪ সালে 'অ্যালোন' সিনেমার শুটিং করতে গিয়ে পরিচয় হয় বিপাশা-করণের।  এরপর থেকে সব সময়ই একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ঘনিষ্ঠতার বিষয়টি গোপন করেননি দুজনে।
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে