রবিবার, ০৮ মে, ২০১৬, ০৫:০১:৫০

আবার দিতির পরিবারে মৃত্যুশোক

আবার দিতির পরিবারে মৃত্যুশোক

বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির মৃত্যুশোক কাটতে না কাটতেই তার পরিবারে আরো দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে।  

ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০ মার্চ না ফেরার দেশে চলে যান ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়িকা দিতি।  

গত ২১ এপ্রিল মারা যান দিতির ভাই আলভি।  আর আলভির মৃত্যুর ঠিক ১৬ দিনের মাথায় মারা যান  দিতির ছোট ভাই টিপু সুলতান।  গতকাল শনিবার রাতে ৪০ বছর বয়সে মারা যান তিনি।  

মস্তিষ্কে রক্ত ক্ষরণজনিত কারণে টিপু সুলতান মৃত্যুবরণ করেন।  সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন টিপু সুলতান।

গতকাল শনিবার রাতে সোহরাওয়ারর্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু সন্তান রেখে গেছেন।

বার্তাসংস্থা ইউএনবির খবরে বলা হয়, দিতির মৃত্যুর পর আরো দুজনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মামা টিপু সুলতানের মৃত্যুতে ফেসবুকে একটি পোস্টে গভীর শোক প্রকাশ করেছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমার সবচাইতে ছোট মামা, টিপু মামা গতকাল রাতে মারা গেছেন।  তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।  তিনি দুইটি সন্তান রেখে গেছেন, যাদের বয়স পাঁচ বছরের নিচে।  পুরোপুরি সুস্থই ছিলেন টিপু মামা, কেউ ভাবতে পারেনি যে একরাতের মধ্যে এতকিছু হয়ে যাবে।

ছোট মামার জন্য সবাইকে প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন লামিয়া।  তথ্যসূত্র : ইউএনবি
৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে