রবিবার, ২২ মে, ২০১৬, ০১:৫৮:২৬

আনসার্টেন রিগার্ডের সেরা ছবি ‘দ্য হ্যাপিয়েস্ট ডে ইন দ্য লাইফ অব অলি মাকি’

আনসার্টেন রিগার্ডের সেরা ছবি ‘দ্য হ্যাপিয়েস্ট ডে ইন দ্য লাইফ অব অলি মাকি’

রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে :  কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে আনসার্টেন রিগার্ড বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ফিনল্যান্ডের পরিচালক জুহো কুয়োসমানেনের ‘দ্য হ্যাপিয়েস্ট ডে ইন দ্য লাইফ অব অলি মাকি’। শনিবার (২১ মে) সন্ধ্যা সাতটায় প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের সাল দিবুসিতে এ বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনসার্টেন রিগার্ড বিভাগে বিচারকদের প্রধান ছিলেন সুইজারল্যান্ডের বর্ষীয়ান অভিনেত্রী মার্থা কেলার। তিনি ঘোষণা করেন সেরা ছবির নাম। এ সময় মঞ্চে আরও ছিলেন মার্থার নেতৃত্বে কাজ করা বিচারক প্যানেলের সদস্য অস্ট্রিয়ান নারী নির্মাতা জেসিকা হসনার, মেক্সিকান অভিনেতা ডিয়েগো লুনা, সুইডিশ পরিচালক রুবেন ওস্টলান্ড ও ফরাসি অভিনেত্রী সেলিন স্যালে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো।

জুরি প্রাইজ জিতেছে ফুকাদা কোজি পরিচালিত জাপানি ছবি ‘হারমোনিয়াম’। সেরা পরিচালক হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাট রস (ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক)। 'দ্য স্টপওভার' ছবির জন্য চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন ডেলফিন কুলিন ও মুরিয়েল কুলিন। বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে মাইকেল ডুডক ডি উইটকে (দ্য রেড টার্টেল)।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে