সোমবার, ২৩ মে, ২০১৬, ০২:১৪:৫৮

যার প্রেমে পাগল হয়ে পাগলা গারদে ছিলেন সালমান খান, বলুন তো সে কে?

যার প্রেমে পাগল হয়ে পাগলা গারদে ছিলেন সালমান খান, বলুন তো সে কে?

বিনোদন ডেস্ক : খুব কম মানুষই আছেন যারা সালমান খান অভিনীত ‘তেরে নাম’ ছবিটি দেখেননি। এ ছবিটিতে একটি মেয়ের প্রেমে পাগল হয়ে পাগলা গারদে যেতে হয়েছিল সালমানকে। ঘটনাটি আজ থেকে ১৩ বছর আগের। মনে আছে কি সেই সুন্দরীর মুখ? যার জন্য পাগল হয়েছিলেন সালমান।

সালমান খানের বিপরীতে ওই ছবিতে বড়পর্দায় এক মিষ্টি নায়িকাকে দেখেছিলেন দর্শক। তিনি ভূমিকা চাওলা। কিন্তু, কোথায় হারিয়ে গেলেন তিনি? সিলভার স্ক্রিনে তো বটেই, ফিল্মি পার্টিতেও এক রকম ভ্যানিশ হয়ে গিয়েছিলেন ভূমিকা।

এটা ঠিক যে, ২০০৭-এর পর আর বলিউড দেখেনি ভূমিকাকে। কিন্তু দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। কিন্তু, ফের তিনি ফিরছেন বলিউডে। ছবির নাম ‘লাভ ইউ আলিয়া’। আগামী মাসেই মুক্তি পেতে পারে ছবিটি। সূত্রের খবর, সানি লিওনও এই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন।

এত দিন পর বলিউডে ফিরে কেমন লাগছে তার? ভূমিকার জানিয়েছেন, আমার চরিত্রটি খুব পাওয়ারফুল। আর যে ভাবে লেখা হয়েছে, তাতে আমি খুব খুশি। আমার কেরিয়ারে এর আগে এমন চরিত্রের অফার পাইনি। এতে সোশ্যাল মেসেজও রয়েছে। আমার মনে হয়, দর্শকরাও এই ছবি খুব পছন্দ করবেন।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে