সোমবার, ২৩ মে, ২০১৬, ০৩:২০:৩৭

বলিউড বাদশাপুত্র ও শাহেন শাহর নাতনির ডিগ্রি সেলিব্রেশন

বলিউড বাদশাপুত্র ও শাহেন শাহর নাতনির ডিগ্রি সেলিব্রেশন

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানপুত্র আরিয়ান খান ও বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা একই সাথে গ্র্যাজুয়েশন করেছেন। এ খুশিতে জীবনের এই বিশেষ দিনটি তারা দু’জন এক সাথেই সেলিব্রেট করলেন।

এই বিশেষদিনটিকে ঘিরে তারা দু’জন আবারও আলোচনায় এসেছে দু’জনের যুগলবন্দী ছবি পোস্ট করে। তবে এবার আর একটি বা দু’টি নয়, একাধিক ছবি তারা পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

অনেকদিন ধরেই আরিয়ান খান ও নভ্যা নাভেলি সংবাদ শিরোন হয়ে আসছেন। কখনো বিতর্কিত ভিডিও। কখনো এক সাথে ছবি পোস্ট করে। আবার কখনো প্রেমের গুঞ্জন। এসব মিলিয়ে এই দুইজন এখন ব্যাপক পরিচিত মুখ সোশ্যাল মিডিয়াতে।

এদিকে একবার খবর রটেছিল বলিউড পর্দায় আরিয়ান আর নভ্যা নাভেলির অভিষেক ঘটতে যাচ্ছে। যদিও পরে জানা যায়, আরিয়ানের অভিষেক নভ্যা নয়, শ্রীদেবী কন্যা জাহ্ণিভির সাথেই হচ্ছে। তবে শাহরুখ খান জানিয়েছেন, আরিয়ান কলেজ শেষ না করা পর্যন্ত সিনেমাতে আসবেন না। তবে এবার তো কলেজ শেষ, তাই সর্বত্রই প্রশ্ন, এবার কি তবে আরিয়ান আসছেন বলিউডে?
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে