বিনোদন ডেস্ক : সবেমাত্র বিয়ে হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। আজ (শুক্রবার) বরের সাথে সিলেটের কদমতলি এলাকায় শ্বশুর বাড়িতে উঠেছেন তিনি। এটা তার জন্য আনন্দের সংবাদই বটে। তবে এই আনন্দ তার জন্য দীর্ঘ হল না। এরমধ্যেই তিনি পেলেন দুঃসংবাদ!
জানা গেছে, শ্বশুর বাড়িতে যেতে না যেতেই দুঃসংবাদ দরজায় গিয়ে কড়া নেড়েছে। আজ দুপুরে না ফেরার দেশে চলে গেছেন মাহির ফুফা শ্বশুর। নতুন বৌকে বরণ করে নিতে যখন সবাই ব্যস্ত ঠিক তখনই এমন দুঃসংবাদ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু সংবাদে স্বাভাবিকভাবেই বাড়ির সকলের মন খারাপ হয়েছে। বাড়ির সবাই ছুটে যাচ্ছেন অপুর ফুফুর বাড়ি।
মাহি সেখানে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা না গেলেও তার বর অপু বাড়ির অন্যদের সঙ্গে ফুফুর বাড়িতে গেছেন বলে জানা গেছে। গত ১২ মে গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়। গত বুধবার দুপুরে মাহির বাসায় বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নগরীর উত্তরায় এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বর ও বধূ।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন