বিনোদন ডেস্ক : বলিউডে শহিদ কাপুর ও কারিনা কাপুর জুটি পর্দায় যেমন হিট ছিল, তেমন পর্দার বাইরেও ছিল দারুণ হিট। এই জুটি নিয়ে উত্তেজনা ছিল চরমে। তবে প্রেম বিচ্ছেদের পর সে পারদ আর জ্বলে উঠেনি। দেখা যায়নি তাদের একসাথে পর্দা ও পর্দার বাইরে।
এদিকে দীর্ঘ কয়েক বছর পর আবারও তারা একই সাথে পর্দায় হাজির হয়েছেন। ‘উড়তা পাঞ্জাব’ ছবির মাধ্যমে তাদের দেখা যাবে। যদিও এ ছবিতে তারা জুটিবদ্ধ হননি। তারপর এ ছবিটি দারুণ আলোচনায় আছে।
শহিদ জানায়, ‘করিনার সঙ্গে আবার জুটি বাঁধতে পারলে ভালই লাগবে। আর যদি সেটা না-ও হয়, তাতেও অসুবিধে নেই। একে অপরের বিপরীতে অভিনয় করব কি না, এই প্রশ্নটা আমাকে সব সময়ই করা হয়। কোনও যুক্তি নেই এটার!’
আপাতত শহিদ ব্যস্ত স্ত্রী মীরাকে নিয়েই। যিন এখন অন্তঃসত্ত্বা। পরিবার এবং ‘উড়তা পঞ্জাব’ ছবির টিম’ই তাকে নিজের এবং অন্যের প্রতি দায়িত্বশীল হতে শিখিয়েছে, জানিয়েছেন শহিদ।
৩ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন