মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ১১:৩৪:৫৯

‘শাহরুখ ও সালমান ধর্ম অবমাননাকারী নন’

‘শাহরুখ ও সালমান ধর্ম অবমাননাকারী নন’

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান ও ভাইজান সালমান খানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা মামলাটি বাতিল করে দিয়েছে দিল্লীর আদালত। সোমবার (৬ জুন) দুপুরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে মামলাটি বাতিল করে দেন আদালত।

জুতাসহ মন্দিরে প্রবেশ করায় বলিউড সিনেমার এই দুই খানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনেন এক ব্যক্তি! তার পক্ষ হয়ে আদালতে মামলা দায়ের করেন অ্যাডভোকেট গৌতম গুলাটি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কারণ দেখিয়ে করা এ মামলার রায় ১ জুন আদালতে নির্ধারণ করা হলেও এর আগে মামলার রায় পিছিয়ে ৬ জুন করা হয়। মামলার রায়ের দিকে মোটামুটি সবারই নজর ছিল। তবে দিল্লীর আদালত সালমান-শাহরুখের বিরুদ্ধে আনিত অভিযোগ খতিয়ে দেখে মামলাটি আমলে নেননি।    

অন্যদিকে পুলিশ এ বিষয়টি চূড়ান্ত করে আগেই জানিয়েছে যে, বিগ বসের শুটিংয়ে মন্দির নির্মাণ করে দৃশ্য ধার হয়েছে। আর সেই মন্দিরের সামনে সালমান ও শাহরুখকে জুতা পায়ে অবস্থায় দেখা গেলেও এটা মোটেও ইচ্ছাকৃত ছিল না। ভিডিও ফুটেজ দেখেও পুলিশ এমনটায় নিশ্চিত করেছে। আদালতও এই বিষয়টি খতিয়ে দেখে শেষ পর্যন্ত সালমান ও শাহরুখের পক্ষ্যে রায় দেন।
৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে