বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ১২:১৯:৪১

যে কারণে রণবীর কাপুরকে কষে থাপ্পড় মেরেছিলেন সালমান

যে কারণে রণবীর কাপুরকে কষে থাপ্পড় মেরেছিলেন সালমান

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের সাথে রণবীর কাপুরের সম্পর্ক ভালো নেই। অনেকেই বলছেন, ক্যাটরিনা কাইফ সালমানকে রেখে রণবীরের প্রেমে মগ্ন থাকায় তাদের সম্পর্কের অবনতি ঘটেছে। কিন্তু সম্প্রতি এ খবর মিথ্যা বলে দাবী করেছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের এক  প্রতিবেদনে বলেছে, সালমান-রণবীরের জীবনে ক্যাটরিনা আসার আগেই তাদের সম্পর্কের অবনতি হয়েছে। তাদের মধ্যে যখন রেষারেষির সূত্রপাত হয় তখন বলিউডে রণবীরের অভিষেক হয়নি।

ওই সময় একটি নাইটক্লাবে এক পার্টিতে এই দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাস্থলে উপস্থিত বন্ধুরা তাদের থামানোর চেষ্টা করেন। আর তখনই সালমান ক্ষুব্ধ হয়ে রণবীরকে চড় মারেন। সবার সামনে এভাবে অপমানিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন রণবীর।

পরবর্তীতে নাকি সালমানের বাবা সেলিম খান ঋষি কাপুরের কাছে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছিলেন। তখন থেকেই এ দুই তারকা একে অপরকে এড়িয়ে চলেন। এরপর তাদের মধ্যে ক্যাটরিনা আসায় বিষয়টি আরো খারাপ আকার ধারণ করে।
৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে