বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ১২:৫৪:২৩

অমিতাভের নাতনির নাচে ইন্টারনেটে ঝড়

অমিতাভের নাতনির নাচে ইন্টারনেটে ঝড়

বিনোদন ডেস্ক : নব্য নাভেলি নন্দা, তিনি বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের নাতনি। তাই তিনি কিছু করবেন আর সেটা ভাইরাল হবে না! তা কি হয়? সে কারণেই তো কিছুদিন পরপর থেমে থেমে সংবাদ শিরোনাম হচ্ছেন এই অষ্টাদশী নব্য।

সম্প্রতি লন্ডনের একটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন এই বচ্চন নাতনি। তবে এর অগের থেকেই তিনি শাহরুখপুত্রের সাথে ছবি ভিডিও নিয়ে নানাভাবে আলোচনায় ছিলেন। আর এবার তো রীতিমতো ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে নব্যর একটি নাচের ভিডিও। যা এখন বলিউডে সব থেকে বড় আলোচনা ও সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গ্র্যাজুয়েশন শেষ করার পর বন্ধুদের সঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যাচ্ছে নব্যকে। এসব পার্টির মধ্যে ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মাঝ সমুদ্রে একটি প্রমোদতরীতে বিকিনি পরে নাচছেন নব্য। এখানেও তার সঙ্গে যোগ দিয়েছেন বন্ধুরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে ঝড়। কেউ নব্যর রূপের প্রশংসা করেছেন, আবার কেউ সামলোচনা করে বলেছেন, অমিতাভের নাতনি হয়ে এমনটা করা মোটেও শোভন নয়।

তবে নব্য বিকিনি পরার বিষয়টি এবারই প্রথম নয়। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্র সৈকতে বিকিনি পরে হাঁটছেন এমন ছবি প্রকাশ করেছিল নব্য। তখন থেকেই গুঞ্জন খুব শিগগিরই বলিউডে নব্যকে দেখা যাবে।
৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে