বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৫:০৬:৪০

অপু সব জেনেই আমাকে বিয়ে করেছে : মাহি

অপু সব জেনেই আমাকে বিয়ে করেছে : মাহি

বিনোদন ডেস্ক : চারিদেকে যখন মাহিকে নিয়ে নানা কথা ছড়িয়েছে তখন সে সময় তিনি তার স্বামী অপুর কাছ থেকেই সব থেকে বেশী মানসিক সাপোর্ট পেয়েছেন। এ জন্য তিনি তার স্বামী অপুর কাছে কৃতজ্ঞও।

একটি দৈনিকে এক সাক্ষাৎকার প্রদানকালে মাহি এমনটাই জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আমার অনেক শত্রু। এরা আমার সুখ সহ্য করতে পারছে না বলেই এসব রটাচ্ছে। অপু আমাকে জেনেশুনেই বিয়ে করেছে।

তিনি বলেন, আমি নায়িকা। অভিনয় করার সময় নায়কদের সঙ্গে অন্তরঙ্গ হতে হয়। শাওনের সঙ্গে তোলা ছবিগুলোও ফাজলামি করে তোলা। অপু সেটা জানে। বরং আমাকে নিয়ে যখন চারদিকে বাজে বাজে কথা হচ্ছে, তখন ও-ই আমাকে বুঝিয়েছে, মানসিক সাপোর্ট দিয়েছে।

অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাহি আরও বলেন, এই দুই সপ্তাহের সংসারজীবনে আমি তাঁর কাছে কৃতজ্ঞ। সে আমাকে যতটা ভালোবাসে, অন্য কেউ স্বামীর কাছ থেকে এত ভালোবাসা পায় বলে মনে হয় না। সারা জীবন এক আছি, এক থাকব।

ওই সাক্ষাৎকারে সম্প্রতি ঘটে যাওয়া মাহির সাথে শাওনের অপ্রীতিকর ঘটনার বিষয়ে তিনি খোলামেলা কথা বলেন। মাহি বলেন, শাওন আমার বন্ধু, স্বামী না। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। একই স্কুল-কলেজে পড়েছি। আর ও যদি সত্যি আমার স্বামী হতো, তাহলে কি আমি সাংবাদিক ডেকে ধুমধাম করে বিয়ে করতাম? আমার কি একটুও জড়তা থাকত না?

কিন্তু শাওন তো আদালতে কাবিননামা দিয়েছেন এমন প্রশ্নের জবাবও মাহি দিয়েছেন। মাহি বলেন, কই? আমি তো দেখিনি। আর এগুলো নিয়ে আমার জানার আগ্রহ নেই। শাওনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা ঠিকও হয়ে গেছে। আমরা এখন ভালো বন্ধু। প্লিজ, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করবেন না।
৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে