বিনোদন ডেস্ক : বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে নাকি একটা সময় ‘ফার্ণিচার’ বলে ডাকা হত! অথচ এই তিনি বলিউডে দারুণ সফল একজন অভিনেতা। তার ছবিগুলোও হিট হচ্ছে। ব্যবসা সফলও হচ্ছে। তাহলে এই নামে তাকে কেন ডাকা হত? আর সেটা নাকি তার অভিনয়ের জন্যই।
চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘এয়ারলিফট’ ছবিটি। সম্প্রতি মুক্তি পেয়েছে কমেডি ছবি ‘হাউজফুল ৩’। দুইটি বিপরীত চরিত্রে কিভাবে সাবলীলভাবে অভিনয় করলেন-এমন প্রশ্নের জবাবে অক্ষয় বলেছেন, আমি প্রথমে চিত্রনাট্য পছন্দ করি। এরপর সেই অনুযায়ী সামনের দিকে আগাই। আমি যখন বলিউডে আসি তখন আমার অভিনয় করলে আমাকে ফার্নিচার বলে ডাকা হতো। আমি যদি করতে পারি, তাহলে সবাই করতে পারবে।
অক্ষয়কে পরবর্তীতে ‘রুস্তম’ ছবিতে দেখা যাবে। ছবিতে তাকে একজন নাবিকের চরিত্রে দেখা যাবে। এতে আরো অভিনয় করবেন ইলিয়ানা ডি ক্রুজ ও এশা গুপ্তা।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন