রবিবার, ১২ জুন, ২০১৬, ০৩:০৬:৩৪

অবশেষে সাবেক প্রেমিক শহিদ সম্পর্কে মুখ খুললেন কারিনা

অবশেষে সাবেক প্রেমিক শহিদ সম্পর্কে মুখ খুললেন কারিনা

বিনোদন ডেস্ক : বলিউডে পর্দায় হিট জুটি ছিলেন শহিদ কাপুর ও কারিনা কাপুর। পর্দায় তাদের রসায়ন ছিল মনোমুগ্ধকর। এরপর সেই মনোমুগ্ধকর রসায়ন পর্দা ছেড়ে বাইরে চলে আসে। হয়ে উঠেন তারা পর্দার বাইরে আলোচিত প্রেমিক জুটিও।

তাদের প্রেম ছিল বলিউডে অনেকর কাছে ঈর্ষার। তাতে কি? তারা থোরাই কেয়ার কেরনি। বিন্দাস প্রেম করেছেন দু’জন। তবে একটা সময় এসে তারা সে প্রেমপর্বের পার্ট চুকিয়ে দেন।

এরপর বলিউড নবাবের সাথে প্রেমে জড়ান কারিনা। শেষ পর্যন্ত নবাবকে বিয়ে করে নবাব পরিবারের বধূ হয়ে উঠেন বলিউডের এই অভিনেত্রী। নাম কাপুরের সাথে খানও যুক্ত হয় তার। এখন তিনি কারিনা কাপুর খান।

ওদিকে কারিনার সাথে ব্রেকআপ হওয়ার পর এবং কারিনার বিয়ের পর দিল্লির মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। এরমধ্যে তাদের সাথে কোন মুখ দেখাদেখি তো দূরের কথা, কখনো তারা কেউ তাদের বিচ্ছেদ নিয়ে মুখও খুলেননি।

এদিকে সম্প্রতি তারা দু’জন অভিনয় করেছেন ‘উড়তা পঞ্জাব’ ছবিতে। কিন্তু কোনও দৃশ্যেই দেখা যায়নি প্রাক্তন প্রেমিক-প্রমিকা শহিদ কাপুর ও কারিনা কাপুরকে। কিন্তু দু’জনে একই ছবিতে অভিনয় করার জন্য নতুন করে আলোচনায় উঠে এসেছে দু’জনের সম্পর্ক।

শহিদ অথবা করিনা দু’জনেই বরাবর ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে চুপচাপ থেকেছেন। অনেক প্রশ্নেও চুপ থেকেছেন দু’জনে। কিন্তু সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন করিনা। বলেছেন, ‘ওটা অনেক পুরনো ব্যাপার। এখন ভবিষ্যতের কথা ভাবা উচিত।’
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে