রবিবার, ১২ জুন, ২০১৬, ০৪:১১:৩১

এবার ঢাকাই সিনেমাতে বলিউডের সেই রাখি

এবার ঢাকাই সিনেমাতে বলিউডের সেই রাখি

বিনোদন ডেস্ক : বলিউডের আইটেমগার্ল রাখি সাওয়ান্ত এবার ঢাকাই সিনেমাতে! সম্প্রতি তিনি অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। এমন তথ্যই জানিয়েছেন নির্মাতা।

অনন্য মামুন বলেন, ‘সম্প্রতি ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় রাখি সাওয়ান্ত চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তিনি আইটেমকন্যা হিসেবেই পর্দায় হাজির হবেন। ২৪-২৫ জুন ওনার অংশের দৃশ্যধারণের কাজ হবে। এ জন্য ২৩ জুন ঢাকায় আসবেন রাখি।’

‘ডিজিটাল প্রেম’ শিরোনামের গানের সঙ্গে পারফর্ম বরবেন রাখি। শফিক তুহিনের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ। রাখির আইটেম খানের শুটিং রাজধানীর বিভিন্ন লোকেশনে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

১৫ জুন থেকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এতে অভিনয় করবেন- বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিম, সানজু জন, দীপালি আক্তার তানিয়া ও মিশা সওদাগর। লাইভ টেকনোলজিস প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন বিলিয়ান বিপ্লব, সংলাপ রচনা করেছেন অনন্য মামুন ও সোমেশ্বর অলি।

এক দশকের বেশি সময় ধরে বলিউডে অভিষেক ঘটেছে রাখি সাওয়ান্তের। দুই একটি সিনেমায় ছোট খাটো চরিত্রে অভিনয় করলেও তাতে তেমন সাড়া পাননি তিনি। মূলত আইটেমকন্যা হিসেবেই তিনি বলিউডে পরিচিত। এছাড়া তিনি বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওনেরও প্রতিদ্বন্দ্বি হিসেবে নিজেকে দাবী করে থাকেন।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে