রবিবার, ১২ জুন, ২০১৬, ০৫:৩৪:৪০

শখের বিরুদ্ধে পরিচালকের সংবাদ সম্মেলন

শখের বিরুদ্ধে পরিচালকের সংবাদ সম্মেলন

বিনোদন ডেস্ক : আনিকা কবির শখের কারণে লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন নির্মাতা তপু খান। এমন অভিযোগ এনে রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলন করেছেন এই নির্মাতা।

সংবাদ সম্মেলনে দাবী করা হয়, রোববার সকাল থেকেই ঈদুল ফিতরের জন্য তপু খানের পরিচালনায় নতুন একটি নাটকের শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু তার আর সম্ভব হয়নি অভিনেত্রী শখের অপেশাদারী আচরণের কারণে। যার তিনি বাধ্য হয়ে শুটিং বন্ধ রেখে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নির্মাদা তপু খান জানান, ‘আমি এক মাস আগে শখের কাছ থেকে শুটিংয়ের জন্য শিডিউল নিয়ে রাখি। শুটিং শুরুর দশদিন আগেই তাকে স্ক্রিপ্ট পৌছে দিই। কিন্তু শুটিং এর আগের দিন রাত ১১ টায় নানা অজুহাতে আমাকে শুটিং প্যাক-আপ করতে বাধ্য করনে। এতে আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। যা আমাকেই বহন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অভিনেত্রী শখের এমন দায়িত্বহীন আচরণে আমি ও নির্মাতা প্রতিষ্ঠান এস টু এস প্রোডাকশন লিমিটেড, প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল এন্টারটেইনমেন্ট এবং মোশন রক নাটকটির নির্মাণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছি।

সংবাদ সম্মেলনে শখের সঙ্গে কথপকোথনের ফোন চ্যাটিংয়ের কিছু অংশও কাগজে প্রিন্ট করে সাংবাদিকদের প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেতু আরিফ, সাজ্জাদ সুমনসহ বেশ কয়েকজন নির্মাতা।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে