রবিবার, ১২ জুন, ২০১৬, ০৬:০৪:৪৬

মীরাক্কেলের ফাইনাল আজ, সেরা হওয়ার লড়াইয়ে তিন বাংলাদেশি

মীরাক্কেলের ফাইনাল আজ, সেরা হওয়ার লড়াইয়ে তিন বাংলাদেশি

বিনোদন ডেস্ক : অত্যন্ত জনপ্রিয় কমেডি শো 'মীরাক্কেল' সিজন-৯-এর গ্রান্ড ফিনালে আজ। এবারের এই ফিনালে সেরা হওয়ার জন্য লড়বেন বাংলাদেশের ৩ প্রতিযোগী। এরা হলেন এমদাদুল হক, কমর উদ্দিন ও সাইদুর রহমান।

বিগত ১০ বছর ধরে চলা এই টিভি শো'টি ভারত ও বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এটি ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রচার হয়ে আসছে। শোটি নিয়মিত উপস্থাপনা করছেন মীর আফসার আলী।

এ বছর বাংলাদেশ থেকে ৯ জন প্রতিযোগী মীরাক্কেলে অংশ নিয়েছিলেন। সাত মাসের গ্রুমিং, নিয়মিত পরিবেশনা শেষে টিকে আছেন তিনজন। এর মধ্যে দুজনের আছে যৌথ পরিবেশনা। এ ছাড়া ভারতের তিনজন প্রতিযোগীও লড়বেন।

আজকের গ্র্যান্ড ফিনালের মাধ্যমে ১০ বছরে পা দেবে 'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার' প্রতিযোগিতাটি। জমজমাট কমেডিতে ভরপুর তিন ঘণ্টাব্যাপী এই গ্র্যান্ড ফিনালে প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এতে প্রত্যেক প্রতিযোগী দুইবার করে হাজির হবেন তাদের পরিবেশনা নিয়ে।

আজকের গ্র্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বেশ ক'জন তারকা। তাদের পরিবেশনার পাশাপাশি বিচারকদেরও পরিবেশনা থাকবে গ্র্যান্ড ফিনালেতে। এবারের সিজনে শুরু থেকেই বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে