স্পোর্টস ডেস্ক : শোনা যাচ্ছিল তাদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু মাঝেমধ্যে আবার দুজনকে একসঙ্গে অন্যরকমভাবে দেখা যায়।
এ মুহূর্তে বি-টাউনে আরেক খবর ওপেন সিক্রেট। বিরাট কোহলি তার বান্ধবী অানুশকা শর্মাকে সারপ্রাইজ দিতে সম্প্রতি তার শুটিং স্পটেই নাকি হাজির হয়েছিলেন।
‘ফিলাউরি’র শুটিংয়ের এমনই একটি ছবি এখন ভাইরাল ওয়েব দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, শুটিংয়ের জন্য মেকআপ করে রেডি নায়িকা।
কানে ফোন। আর সামনে নীল গেঞ্জিতে হাজির এক আগন্তুক, যাকে দেখে বেশ চমকে যান তিনি। বলি মহলের একটা বড় অংশ বলছে, ওই আগন্তুকই হলেন বিরাট কোহলি।
‘ফিলাউরি’র শুটিং চলছে বারাদরি প্যালেসে। পরে বিরাট ওই প্যালেসের ছাদ থেকে সেলফি তুলে তা পোস্ট করেন। ফলে এ জল্পনা আরো দৃ়ঢ় হচ্ছে। এ রোমান্টিক কমেডির প্রযোজকও খোদ অানুশকা।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম