রবিবার, ১২ জুন, ২০১৬, ১১:০৪:০৫

এবার ‘টিন চয়েস অ্যাওয়ার্ডস্’-এ মনোনীত হলেন প্রিয়াঙ্কা চোপড়া

এবার ‘টিন চয়েস অ্যাওয়ার্ডস্’-এ মনোনীত হলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : ‘কোয়ান্টিকো’-এ অনবদ্য অভিনয়ের জন্য ইতিমধ্যেই ‘পিওপলস্ চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া।

এবার ‘কোয়ান্টিকো’র জন্যই ‘টিন চয়েস অ্যাওয়ার্ডস্ ২০১৬’-এ চূড়ান্ত পর্বে মনোনীত করা হয়েছে তাকে। টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

আগামী ৩১ জুলাই লস এঞ্জেলস-এ আয়োজিত হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। মিউজিক, ফিল্ম, টেলিভিশন, ফ্যাশন, কমেডি, ভিডিও গেমস্, স্পোর্টস্ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের সেরাদের সম্মান জানানো হবে এই অনুষ্ঠানে।
১২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে