সোমবার, ১৩ জুন, ২০১৬, ১২:২৫:১৪

হৃত্বিকের সাথে সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন সুজান

হৃত্বিকের সাথে সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন সুজান

বিনোদন ডেস্ক : তখন হৃত্বিকের এমন জনপ্রিয়তা ছিল না। তারপর হৃত্বিককে ভালোবেসেন সুজান। বিয়ে করেছিলেন ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। ১৪ বছরের দীর্ঘ বিবাহিত সম্পর্কের সুতাটা ছিলো হৃত্বিকের বেখেয়ালী জীবন যাপন ও সুজানের প্রতি তার উদাসীনতাই কারণে, জানিয়েছিলেন সুজান নিজেই।

হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন সুজান। এতদিন, বিচ্ছেদ নিয়ে কিছু বলেননি, চুপ করে ছিলেন কঙ্গনা রানাওয়াতকে নিয়েও। ফেমিনা ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুজান বললেন, ‘‌একটা সময়ের পর সম্পর্ক বোঝা হয়ে দাঁড়াচ্ছিল। আমি বা হৃত্বিক, দু’‌জনেই এমন একটা বয়সে পৌঁছে গেছি, যেখান দুজনেই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারি। গোটা বিষয়টিতেই আমাদের ছেলেমেয়েরা জড়িয়ে আছে। তাই ঝামেলা না বাড়িয়ে ঠিক সময়ে দু’‌জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম’‌। হৃত্বিকের সঙ্গে এখন কোনও ঝামেলা নেই তার, এটাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুজান খান। ‌

১৩ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে