সোমবার, ১৩ জুন, ২০১৬, ০৬:১৩:৪০

বলিউড নায়কদের কার কত উচ্চতা?

বলিউড নায়কদের কার কত উচ্চতা?

বিনোদন ডেস্ক : বলিউড নায়কদের কে কোথায় কার সঙ্গে কী করছেন তা জানতে আগ্রহ কার না রয়েছে? নাম-যশে এদের উচ্চতা পাহাড়সমান এটা তো মানবেন। তবে জানেন কি বলিউড হিরোদের আসল উচ্চতা কত? আপনার হার্টথ্রবদের কার কত হাইট তা জানুন এই প্রতিবেদনে।

হৃত্বিক রোশন: নাচে হোক বা অভিনয়ে, কমপ্লিট এন্টাটেনার হিসেবে একেবারে প্রথম সারিতে থাকবেন হৃত্বিক। বলিউডের গ্রিক গডের উচ্চতা এক্কেবারে ৬ ফুট।

শাহিদ কাপূর: ডান্সিং স্কিল নিয়ে শাহিদের সঙ্গে পাল্লা দিতে পারেন বলিউডে এমন অভিনেতা কমই আছেন। হায়দারের মতো ছবিতে নিজের অভিনয় প্রতিভারও ছাপ রেখেছেন ৫ ফুট ৯ ইঞ্চির শাহিদ।

শাহরুখ খান: এই পঞ্চাশেও বলিউড বাদশার পরের ছবির জন্য সাগ্রহে থাকেন ফ্যানেরা। দেশের গণ্ডি ছাড়িয়ে ৫ ফুট ৭ ইঞ্চির কিং খানের সমীহ কুড়িয়েছেন বিদেশেও।

সালমান খান: উচ্চতায় বাজরঙ্গি ভাইজান ৫ ফুট ৭ ইঞ্চি হলেও নিজেকে ছাপিয়ে নিয়ে গিয়েছেন বহু দিন আগেই।

আমির খান: বছরে কেবলমাত্র দু’টি ফিল্মে দেখা দিলেও আমিরের প্রায় সব ছবিই ইদানীং ব্লকবাস্টার। ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমিরের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

অজয় দেবগণ: বলিউডি দুনিয়ায় অ্যাকশন হিরো হিসেবে এন্ট্রি নিলেও সব রকমের ফিল্মেই নিজের ছাপ রেখেছেন জাতীয় পুরস্কার জয়ী ৫ ফুট ৮ ইঞ্চির অজয়।   

অক্ষয় কুমার: অ্যাকশন বলুন বা কমেডি, একের পর এক ব্লকবাস্টার দিয়ে চলেছেন সিধাসাধা অক্ষয় কুমার। ছ’ফুটের তালিকাতেও একেবারে উপরের দিকে রয়েছেন তিনি।

রণবীর কাপূর: অভিনয় প্রতিভার সঙ্গে সঙ্গে রণবীরের পোর্টফোলিওতে রাখা উচিত কিলার স্মাইল আর ইনোসেন্ট আইস। এক ইঞ্চি কম ৫ ফুট ১১ ইঞ্চিতে রয়েছেন রণবীর।

অর্জুন রামপাল: মডেল হিসেবে র‌্যাম্পে আগুন ধরানোর পর বলিউড এন্ট্রি অর্জুনের। ছ’ফুটের তালিকায় অনায়াসে জায়গা করে নিয়েছেন এই বলি-হ্যান্ডসাম।

অভিষেক বচ্চন: বাবা অমিতাভ বচ্চনের মতো না হলেও কম যান না উচ্চতা জুনিয়র বচ্চনের। মেপে দেখলে তার ৬ ফুট ৩ ইঞ্চি।

১৩ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে